1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

পাক সেনাবাহিনীকে দুর্বল করতে নওয়াজকে সাহায্য করছে ভারত: ইমরান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৭৬ Time View

পাকিস্তানের সেনাবাহিনীকে দুর্বল করতে বিরোধী নেতা নওয়াজ শরিফকে সাহায্য করছে ভারত। এমন অভিযোগ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সেইসঙ্গে তিনি বলেছেন, নওয়াজ শরীফ খুবই বিপজ্জনক খেলায় মেতেছেন।

সামা টেলিভিশনের সাংবাদিক নাদিম মালিককে দেয়া সাক্ষাৎকারে বৃহস্পতিবার ইমরান খান এসব কথা বলেন।

ইমরান খান বলেন, তার সরকারের সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্ক পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে সেরা সম্পর্ক কারণ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ প্রতিষ্ঠান যার যার অঙ্গনে থেকে কাজ করছে।

তিনি আরো বলেন, মুত্তাহিদা কওমি মুভমেন্টের প্রধান আলতাফ হোসেন যে খেলা খেলেছিলেন নওয়াজ শরীফ সেই একই খেলা শুরু করেছেন।

সাক্ষাৎকারে ইমরান খান বলেন, তিনি ১০০ ভাগ নিশ্চিত যে, নওয়াজ শরীফকে সাহায্য করছে ভারত।

পাক প্রধানমন্ত্রী আরো বলেন, লিবিয়া, সিরিয়া, ইরাক, আফগানিস্তান, ইয়েমেন- মুসলিম বিশ্বের প্রতিটি দেশ জ্বলছে। এর মধ্যেও আমরা কেন নিরাপদ? যদি আমাদের সামরিক বাহিনী না থাকতো তাহলে আমাদের দেশকে তিন টুকরা করা হতো। ভারতের গবেষণা প্রতিষ্ঠানগুলো পাকিস্তানকে ভাঙতে চায়।

ইমরান খান বলেন, মুসলিম লীগ নেতা নওয়াজ শরীফ সেনাবাহিনীকে আক্রমণ করে মারাত্মক রকমের গোলমাল সৃষ্টি করেছেন। তিনি পরবর্তী আলতাফ হোসেন হতে যাচ্ছেন এবং আমি নিশ্চিত যে, তার এই কর্মকাণ্ডের পেছনে ভারতের সমর্থন রয়েছে। পার্স টুডে, ইত্তেফাক

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved