1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৬৮ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা হোপ হিকস প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার হিকসের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প টিভি বিতর্কে অংশ নেয়ার জন্য ওহিও যান। সেখানে ট্রাম্পের সফর সঙ্গী ছিলেন হোপ হিকস।

একটি বিবৃতিতে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, প্রেসিডেন্ট নিজের এবং যুক্তরাষ্ট্রের জনগণের জন্য যারা কাজ করেন তাদের প্রত্যেকের স্বাস্থ্য এবং সুরক্ষা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ হিকসের করোনা পজিটিভ হওয়ার খবরটি প্রথম প্রকাশ করে।

২০১৬ সালের নির্বাচনী প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিবের দায়িত্ব পালন করেন হোপ হিকস। ২০১৮ সালে হোয়াইট হাউজের কমিউনিকেশনস ডিরেক্টর বা যোগাযোগ পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন হিকস। তবে এই বছরের ফেব্রুয়ারিতে আবার হোয়াইট হাউজে যোগ দেন হিকস। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved