1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

সবাইকে নাচাতে নতুন চমক নিয়ে আবারো আসছে ‘গেন্দা ফুল’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৮৮ Time View

র‌্যাপার বাদশার গান মানেই না চাইতেও শরীরে দোল উঠতে বাধ্য হওয়া। চলতি বছরেই তার প্রকাশিত ‘গেন্দা ফুল’ গানটি কাঁপিয়েছিল পুরো বিশ্ব। ছোট থেকে বড় সবাই নেচেছেন বাদশার এই গানটিতে। মূলত পশ্চিমবঙ্গের সাধক রতন কাহারের বিখ্যাত গানটিই নতুন ধাঁচে তুলে আনেন তিনি। এতে মডেল হয়েছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ।

তবে প্রযোজনা প্রতিষ্ঠান সনি মিউজিক এতে গানের আসল মালিক রতম কাহারের নাম উল্লেখ করেনি। রতন কাহারের নাম না উল্লেখ করায় সমালোচনার মুখে পড়তে হয় সনি মিউজিককে এবং র‌্যাপার বাদশাকে। রতন কাহার যেন এবার সেই অবহেলারই পুরস্কার পাচ্ছেন।

কলকাতার সংগীত পরিচালক-তবলা বাদক বিক্রম ঘোষ ও পরিচালক অরিন্দম শীল তৈরি করছেন নতুন ‘গেন্দা ফুল’। এতে এক ফ্রেমে হাজির হচ্ছেন জ্যাকুলিন, রতন কাহার ও কলকাতার দেবলীনা।

আর এ উদ্যোগটি নিয়েছে একই প্রতিষ্ঠান, সনি মিউজিক। তাদের তরফ থেকে বিক্রম ঘোষের কাছে এই প্রস্তাব আসে। বলা হয় ‘গেন্দা ফুল’-এর একটি তবলা মিক্স করতে হবে। ভারতীয় সংবাদমাধ্যমকে বিক্রম বলেন, ‘ডিজে মিক্স হয় শুনেছি, রিমিক্স শুনেছি। কিন্তু তবলা বিট মিক্স! তখনই ঠিক করি যদি এটা তবলা মিক্স হয় তবে রতন কাহারকে দিয়েই গাওয়াবো।’

বিক্রম ঘোষ বিষয়টি নিয়ে খানিকটা দ্বিধায় ছিলেন। কারণ রতন কাহার কাজটি আদৌ করবেন কিনা- সে বিষয়ে সন্দেহ ছিলো। দূর হয়েছে সে আশঙ্কা। কারণ সম্প্রতি এই গীতিকবি অংশগ্রহণ করেছেন গান ও ভিডিওতে।

এদিকে বাদশার ‘গেন্দা ফুল’-এ অন্তরা ছিলো না। নতুনটাতে সেটি থাকছে। নতুন করে অন্তরা লিখেছেন সুগত গুহ। গেয়েছেন ইমন। নতুন মিউজিক ভিডিওতে জ্যাকুলিনের মতোই লাল পেড়ে শাড়িতে দেখা যাবে দেবলীনা কুমারকে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে আসবে গানটি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved