মোনালিসা। কলকাতার মেয়ে। বাংলা ছবি দিয়েই নিজের যাত্রা শুরু করেছিলেন। ভোজপুরি ছবি দিয়েই দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। ভোজপুরী ছবি ও গানে একের পর এক হিট কাজ করতে থাকেন। সব সময় সাহসী এবং বোল্ড চরিত্রে অভিনয় করেন তিনি।
এমনকি বাংলার ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুর পো’ সিজন ২-তেও অভিনয় করে মাত করেন মোনালিসা। রুদ্রনীলের সঙ্গে অভিনয় করতে দেখা যায় তাকে। মোনালিসা বিগবসেও যান। সেখানেই ভালবেসে বিয়ে করেন তিনি।
মোনালিসা সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ। বিশেষ করে ইনস্টাগ্রামে কয়েকদিন পর পরই ছবি দেন তিনি সঙ্গে ভিডিও পোস্ট করেন। নানা রকম ভিডিও পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে।
শর্ট এবং হট পোশাকে তার ভিডিও পছন্দ করেন বহু মানুষ। শাড়িতে বাঙালি সাজেও ভিডিও পোস্ট করেন। নাচের ভিডিওতে মুহূর্তে কয়েক হাজার লাইক হয়ে যায়।
এবার তেমনই এক ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী। সবুজ শাড়িতে আমির খান অভিনীত ছবি ‘যো জিতা ওহ সিকন্দর’ ছবির গান ‘পেহলা নেশা’ গানে মাতাল করা নাচ করে মাতালেন তিনি। এই ভিডিও ইনস্টাতে শেয়ার করেছেন অভিনেত্রী। ইতোমধ্যে বেশ কয়েক হাজার মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও।
উষ্ণ দৃশ্য হোক বা উষ্ণ গান সব কিছুতেই মোনালিসা সবার সেরা। তার শরীরী আবেদনে মগ্ন নেট দুনিয়া।
মোনালিসার ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।