1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

জি-২০ সামিটও হবে ভার্চুয়ালি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৪ Time View

রিয়াদে বৈঠকে বসার কথা ছিল জি-২০ নেতাদের। কিন্তু কোভিড প্যানডেমিকের কারণে আরো অনেক বৈঠকের মতো সেই বৈঠকও বাতিল হয়েছিল। রবিবার স্থির হয়েছে, সৌদি আরবই জি-২০ বৈঠকের আয়োজন করবে, তবে ভার্চুয়ালি। খবর ডয়চেভেলে

আগামী ২১ ও ২২ নভেম্বর জি-২০ বৈঠক হবে বলে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। ভার্চুয়াল সেই সভার চেয়ারপার্সন হবেন সৌদি আরবের রাজা। ঠিক হয়েছে, প্যানডেমিক সময়ে সাধারণ মানুষের স্বাস্থ্য এবং দেশগুলোর অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হবে বৈঠকে। রেসোলিউশন বা প্রস্তাবও নেওয়া হবে ঐ দুটি বিষয় মাথায় রেখেই। এর আগে ঠিক ছিল গুরুত্বপূর্ণ জি-২০ সামিট রিয়াদে হবে। সৌদি আরব হোস্ট কান্ট্রি হিসেবে সব আয়োজনের দায়িত্ব নেবে। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করা হয়।

করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পরে জি-২০ দেশগুলো বৈঠক করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যেই তারা প্রায় ২১ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে করোনার সঙ্গে লড়াইয়ের জন্য। বিভিন্ন দেশের ভ্যাকসিন পরীক্ষাতেও অনুদান দিয়েছে জি-২০ দেশগুলো।

তবে সূত্র জানাচ্ছে, গত ছয় মাসে যেভাবে প্রায় প্রতিটি দেশের অর্থনৈতিক অবস্থা ধসে পড়েছে, তা নিয়ে চিন্তিত জি-২০ দেশগুলো। কীভাবে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো যায়, তা নিয়ে জরুরি সিদ্ধান্ত নেওয়া হতে পারে বৈঠকে। এ দিকে ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ চলে এসেছে বলে অনেকেই মনে করছেন। নতুন করে সংক্রমণ বাড়ছে। শীতে সমস্যা আরো বাড়বে বলে কোনো কোনো বিশেষজ্ঞ মনে করছেন। এই পরিস্থিতিতে এখনই সবকিছু স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না দেশগুলো। সে কারণেই প্যানডেমিকের সঙ্গে মানিয়ে নিয়ে কীভাবে অর্থনীতির উন্নতি করা যায়, তা নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়েছে। জি-২০ সামিটে সে বিষয়ে দীর্ঘ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved