1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

যে জিনিসটির প্রতি শ্রাবন্তীর রয়েছে বিশেষ দুর্বলতা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৮০ Time View
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। ছবি: সংগৃহীত।

কলকাতার সিনেমা পাড়ার সবচেয়ে পরিচিত নাম শ্রাবন্তী চ্যাটার্জি। দীর্ঘদিন ধরেই তিনি ওপার বাংলার বিগ বাজেটের সব ছবি দর্শকদের উপহার দিয়েছেন। তাইতো সিনেমায় তিনি বেশ চাহিদাসম্পন্ন নায়িকা। অনেক ছবিতেই তিনি পেয়েছেন সাফল্য। তিনি বার বার দর্শকদের মুগ্ধতা কেড়েছেন তার প্রশংসনীয় অভিনয়, গ্ল্যামার আর চমৎকার ব্যবহারের মাধ্যমে।

এমনকি ভক্তদের পছন্দের তালিকায় রয়েছে তার স্টাইল ও ফ্যাশনও। সবসময়ই পরিপাটি থাকতে ভালোবাসেন তিনি। সাজগোজ যেমনই হোক তিনি একদমই লিপস্টিক পরতে ভুলেন না। বলা চলে লিপস্টিকের প্রতি তার রয়েছে বিশেষ দুর্বলতা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিজের সাজ-ফ্যাশন নিয়ে বলতে গিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই আভাসই দিলেন।

তিনি বলেন, ‘আমার গয়না খুব বেশি পরতে ভালো লাগে না। যতটা না পরলে নয়, যতটুকুতে আমি স্বাচ্ছন্দ্য, ঠিক ততটাই পরি। তবে লিপস্টিকটা থাকবেই। মাস্ক পরলেও আমি লিপস্টিক পরি আর পরবোও। ওটা আমার পছন্দ।’

তবে তার মন খারাপ। কারণ করোনার কারণে এবারের পূজায় বিষাদের ছায়া মিশে থাকবে। বললেন, ‘পুজো প্রায় এসেই গেলো, তবুও পুজো পুজো গন্ধটা কেমন যেন উধাও। মহালয়ার এতদিন পরেও বাঙলির মন থেকে পুজোর আনন্দটা কে যেন চুরি করে নিয়েছে। ২০২০-র দুর্গপুজোটা ঠিক যে কেমন হতে চলেছে, এর সদুত্তর প্রায় কারোর কাছেই নেই। এই মহামারীতে কীভাবে পুজো কাটাবো সেটাই ভাবছি। পরিবারের সঙ্গে, আর খুব কাছের লোকজনের সঙ্গেই আমার ২০২০-র পুজোটা কাটবে বলে মনে হচ্ছে। বাইরে যাওয়া হবে না।’

পূজায় নিজের সাজ সম্পর্কে জানতে চাইলে শ্রাবন্তী জানান, পূজার সময় তিনি ট্রাডিশনাল সাজ ও পোশাক পছন্দ করেন। বাঙালিয়ানাটা যেন পারফেক্টলি ফুটে উঠে সে চেষ্টা করেন। তাই শাড়ি পরবেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved