1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

জাতিসংঘে কাশ্মীর ইস্যুতে সরব ইমরান, ওয়াক-আউট করল ‘ক্ষুব্ধ’ ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৮২ Time View

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫ তম অধিবেশনে কাশ্মীর ইস্যু ও ভারত নিয়ে সমালোচনা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ আর এর পরই সাধারণ সভা থেকে ওয়াক আউট করেছে ভারত৷ জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি পাক প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে নিচু মানের কূটনীতি বলে আখ্যায়িত করেন৷

একটি টুইট বার্তা তিরুমূর্তি লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিবৃতি এক ধরনের নতুন নিচু মানের কূটনীতি৷ এটি পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার ও সীমান্ত সন্ত্রাস থেকে বিশ্বকে বিভ্রান্ত করতে বিরক্তিকর, বিদ্বেষপূর্ণ মিথ্যে, ব্যক্তিগত আক্রমণ ও উস্কানিমূলক বিবৃতি৷

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদেরর ভিডিও বিবৃতিতে কাশ্মীর সহ ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন ইমরান৷ বক্তব্যে ইমরান খান বলেন, বিভিন্ন দেশে ইসলামোফোবিয়া (ইসলামভীতি) বাড়ছে৷ মুসলমানদের খুন করা হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে৷ ভারত রাষ্ট্রীয়ভাবে ইসলামভীতিকে পৃষ্ঠপোষক করছে।

এ সময় ইমরান খান আরো অভিযোগ করেন যে , ভারত তাদের অভ্যন্তরীণ সমস্যা থেকে নজর ঘোরাতে পাকিস্তানের বিরুদ্ধে সেনাকে ব্যবহার করছে৷

এদিকে ইমরানের ভাষণ নিয়ে ভারতে কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, পাকিস্তানের এই ধরনের কাজ নির্লজ্জের মতো। আয়োজকের সঙ্গে আলোচনার পরেই ভারতের প্রতিনিধিরা প্রতিবাদ জানিয়ে মিটিং ছেড়ে বেরিয়ে যান৷ খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved