1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

‘ভাগ্য’ বদলে দিলেন হৃতিক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৮২ Time View
বলিউডের অন্যতম সুপারহিরো হৃতিক রোশন। ছবি: সংগৃহীত

দিল্লির ২০ বছরের ডান্সার কামাল সিং প্রথম ভারতীয় হিসেবে সুদূর লন্ডন থেকে ‘দ্য ইংলিশ ন্যাশান্যাল ব্যালে স্কুল’ এ যোগ দেয়ার সুযোগ পেয়েছে। তবে তার এই স্বপ্ন পূরণের রাস্তায় বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দারিদ্রতা। তার আর্থিক দুরাবস্থার কারণেই তিনি হারাতে বসেছিলেন স্বপ্ন পূরণের এমন সুবর্ণ সুযোগ। কিন্তু তার এই স্বপ্নকে হারিয়ে যেতে দেননি স্বনামধন্য অভিনেতা হৃতিক রোশান।

সবিস্তারে শুনে এগিয়ে এলেন ‘কৃষ’ খ্যাত এই বলিউড অভিনেতা। কামালের স্বপ্ন পূরণে তিনি দিলেন ৩ লাখ টাকা! প্রিয় ডান্সার ও অভিনেতার এমন সহায়তায় রীতিমত আপ্লুত কামাল সিং।

মেধার কদর করতে জানেন হৃতিক। আর সেই কারণেই এক ২০ বছরের তরুণের স্বপ্ন পূরণের কাণ্ডারি হয়ে উঠলেন তিনি। উঠতি ব্যালে ডান্সারের ট্রেনিংয়ের জন্য ৩ লাখ টাকা অর্থ সাহায্য করলেন, যেন সে তরুণ লন্ডনে গিয়ে এক ব্যালে স্কুলে প্রশিক্ষণ নিতে পারে। দিল্লির বিকাশ পুরীর বাসিন্দা কামাল সিংয়ের জন্য নিজের সংস্থা এইচআরএক্স ফিল্মসের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ দিয়েছেন তারকা।

অর্থ সাহয্যকারী প্ল্যাটফর্ম কেট্টোতে কামাল নিজের সমস্যার কথা জানায়। সেখানে তিনি লেখেন- ‘চার বছর আগে আমি কোনোদিন ব্যালের নামও শুনিনি। আমার বাবা একজন ই-রিক্সাচালক, আমি স্থানীয় একটি সরকারি স্কুলে লেখাপড়া করি। সব সময়েই মন প্রাণ চাইত নাচতে। ভাগ্যের ফেরে আমি যোগ দেই ম্যাসেরাট্রো ফেরনান্দো আগুইয়েরার নাচের ক্লাসে। যিনি নয়া দিল্লিতে একটি নাচের স্কুল চালান। সেখানেই জানতে পারি ব্যালে কাকে বলে?’

কামাল নিজের পোস্টে উল্লেখ করেছেন তিন বছর ধরে পাশ্চাত্যের এই ক্ল্যাসিক্ল্যাল নৃত্যশৈলীর প্রেমে পড়ে গিয়েছেন তিনি। নিজের কঠোর তপস্যার ফলস্বরূপ প্রথম ভারতীয় ডান্সার হিসেবে সুদূর লন্ডনের দ্য ইংলিশ ন্যাশান্যাল ব্যালে স্কুল থেকে এক বছরের পেশাদার ট্রেনিং প্রোগ্রামে যোগ দেয়ার সুযোগ পেয়েছেন তিনি। যা শেষ করলে তিনি ওই গ্রুপে ব্যালে ডান্সার হিসেবে নাচার সুযোগ পাবেন, মিলবে মাসিক বেতনও। তবে ইংল্যান্ডে যাওয়া এবং সেখানে এক বছর থাকা-খাওয়ার ব্যবস্থা করার প্রয়োজনীয় আর্থিক সামর্থ রিক্সাচালকের ছেলে হিসেবে তার নেই!

এই কথা হৃতিকের কানে যাওয়া মাত্র তিনি এগিয়ে আসেন এবং কামালের পাশে দাঁড়ান। ইতিমধ্যেই কামালের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। এই খবর ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন কামালের গুরু ম্যাসেরাট্রো ফেরনান্দো আগুইয়েরা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved