1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

‘প্রতিযোগিতার বাজারে যোগ্যতা প্রমাণের কোনো বিকল্প নেই’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৬ Time View

দীর্ঘ বিরতির পর আবারো সরব হচ্ছে ঢালিউড ইন্ডাস্ট্রি। শুটিংয়ের ফিরছেন তারকারা। যদিও এখন পর্যন্ত হল চালু হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। তবে নতুন সিনেমা নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। চিত্রনায়ক সায়মন সাদিকও ফিরবেন ভক্তদের জন্য বেশকিছু চমক নিয়ে। এবার সরকারি অনুদানের সিনেমায় দেখা যাবে সায়মনকে।

২০১৬-১৭ অর্থবছরে সরকারি অনুদান পায় নির্মাতা কমল সরকারের সিনেমা ‘দায় মুক্তি’। বিভিন্ন কারণে সিনেমাটি নির্মাণ শুরু করতে পারেননি নির্মাতা। সিনেমাটিতে এবার চুক্তিবদ্ধ হলেন সায়মন। তার বিপরীতে দেখা যাবে দুই নায়িকাকে। জানা গেছে, আগামী মাস থেকে শুরু হবে সিনেমাটির শুটিং।

করোনা পরবর্তী এই সময়ে সিনেমার বাজার প্রসঙ্গে সায়মন বলেন, ‘আমাদের দেশে সিনেমার বাজার অনেকদিন ধরে সংকুচিত। নতুন হল নির্মাণের সংখ্যার চেয়ে হল কমে যাওয়ার সংখ্যাটা বেশি। করোনা সেই ক্ষতিটা আরো বেশি করে গেঁথে দিয়ে গেল। আসলে আমাদের এখন ঘুরে দাঁড়াতে হবে আবারো। সিনেমা হলগুলোর খোলার অনুরোধ জানাই।’

বিশ্বে সিনেমার প্রতিযোগিতায় বাংলাদেশের সিনেমার অবস্থান এখনো পেছনে। যার উন্নতি খুব বেশি দেখা যায়নি এখন পর্যন্ত। সায়মন এ প্রসঙ্গে বলেন, ‘আসলে আমাদের সমস্যাগুলোর কথা আমরা সবাই জানি। সেগুলো সমাধান করতে হবে। প্রতিযোগিতার বাজারে যোগ্যতা প্রমাণের বিকল্প নেই। যোগ্য লোক নিয়ে কাজ করতে হবে। কারণ সিনেমা বিশ্ববাজারে যে জায়গায় আছে সেখানে যাওয়া অনেক বড় বিষয় নয়। শুধু প্রয়োজন সঠিক মানুষকে খুঁজে তাকে সুযোগ দেওয়া।’ খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved