সৌদি আরবের মক্কায় পাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে মায়সান অঞ্চলে জাবাল আমাদ পাহাড়ে এ আগুনের সূত্রপাত হয়।
এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পাহাড়ে দ্রুতগতিতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে।
টুইট বার্তায় মক্কা কর্তৃপক্ষ জানায়, জাবাল আমাদ পাহাড়ের একটি বনাঞ্চল থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়।
সৌদি সিভিল ডিফেন্স টুইট বার্তায় বলেছে, ‘খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছে সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। ’
#مدني_ميسان
يباشر حريق اندلع بمجموعة أشجار
في جبل " عمد " بمركز ثقيف
.. لازالت الفرق تعمل على إطفاء الحريق#حريق_جبل_عمد pic.twitter.com/je9PMJVq3M— إمارة منطقة مكة المكرمة (@makkahregion) September 16, 2020
এদিকে বৃহস্পতিবার সকালে সৌদি আরবের সর্বাধিক আলোচিত বিষয়গুলির মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা রয়েছে। আগুনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হচ্ছে। সূত্র: সৌদি২৪ নিউজ, ইত্তেফাক