1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

বাংলাদেশের সর্বাধুনিক স্টুডিও’র কার্যক্রম শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৪ Time View

বাংলা গান নিয়ে বরাবরই নতুন কিছু দেখিয়েছে গান বাংলা। কৌশিক হোসেন তাপসের তত্ত্বাবধানে বিশ্বসেরা মিউজিশিয়ানদের এক প্লাটফর্মে এনে বাংলা জনপ্রিয় গানগুলোর নতুন ফিউশন তৈরি করেছে, যা শ্রোতামুগ্ধতা পেয়েছে এরই ভেতরে।

সম্প্রতি তারই ধারাবাহিকতায় টিএম রেকর্ডস-এর নতুন রেকর্ডিং স্টুডিওর কার্যক্রম শুরু হলো। এরই ভেতরে তাপসের সুর ও সংগীতে নতুন কিছু গানের রেকর্ডিংও শুরু হয়েছে। পাশাপাশি ফেসবুক লাইভে মাঝে মাঝেই দুই প্রজন্মের মেলবন্ধনে দারুণ আড্ডা আসর জমে উঠেছে নতুন এই স্টুডিও ফ্লোরে।

তাপস বলেন, ‘এর আগে ঠিক এভাবেই রাত-দিনের হিসেব না করে আমাদের আইয়ুব বাচ্চু ভাইয়ের সঙ্গে আমরা আড্ডা দিতাম। সেই অমূল্য স্মৃতিগুলো আমরা ধারণ করিনি। অথচ কী সব দারুণ মুহূর্ত ছিল সেই সব। আমরা যে কেউ যে কোনোদিন চলে যেতে পারি। এদেশের রক লিজেন্ড হামিন আহমেদকে ঘিরে আমাদের মতো বা আমাদের জুনিয়র মিউজিশিয়ানদের ভেতরে যে উচ্ছ্বাসের মুহূর্ত তৈরি হয় তা অমূল্য। আমরা তাই কোনো আড়ম্বর ছাড়াই এসব মুহূর্তগুলো ধারণের চেষ্টা করছি। অবাক করার মতো বিষয় হলো খুবই ক্যাজুয়াল আড্ডাগুলো আমরা সেল ফোনের মাধ্যমেই ফেসবুক লাইভ করছি। তাই কোনো কোনোটির মিলিয়ন মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে।’

উল্লেখ্য, বাংলাদেশের রক লিজেন্ড হামিন আহমেদ বিএলসিপিএস নামের এক প্লাটফর্মের মাধ্যমে সংগীতের বিভিন্ন অঙ্গনের মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে দীর্ঘদিনের এক সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved