1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে বাজেট ঘাটতি ৩ লাখ কোটি ডলারে পৌছাল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৯ Time View

বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় ব্যাপক অর্থব্যয়ের কারণে ফুলেফেঁপে উঠেছে বাজেট ঘাটতি। চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই রেকর্ড ৩ ট্রিলিয়ন (৩ লাখ কোটি) মার্কিন ডলারে পৌঁছেছে তাদের এই ঘাটতি।

মার্কিন রাজস্ব বিভাগ জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার ৬ ট্রিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে। এর মধ্যে ২ ট্রিলিয়ন ডলারই ছিল করোনা নিয়ন্ত্রণ কর্মসূচিতে।

ফলে ইতিমধ্যেই ৩ ট্রিলিয়ন ডলার বাজেট ঘাটতির মুখে পড়েছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটি, যা তাদের আগের রেকর্ড ২০০৯ সালের পুরো অর্থবছরের ঘাটতির চেয়ে প্রায় দ্বিগুণ বেশি। ঐ সময় ২০০৮ সালের মহামন্দার ধাক্কা কাটাতে গিয়ে ধুঁকছিল মার্কিন সরকার। দেশটির শ্রম দপ্তর জানিয়েছে, বর্তমানে অন্তত ২০ শতাংশ মানুষ বেকার ভাতা গ্রহণ করছেন। এটিও বাজেট ঘাটতি সৃষ্টিতে বড় ভূমিকা রেখেছে। —সিএনএন,  ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved