1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

সুয়ারেজের সেরা পাঁচে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ১১০ Time View
ছবি- সংগৃহীত।

বর্তমান বিশ্বের সেরা দুই ফুটবলার মনে করা হয় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। অনেকের সর্বকালের সেরা স্ট্রাইকারদের তালিকায় থাকবেন দু’জনই। কিন্তু বার্সেলোনার উরুগুয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ তার পছন্দের সর্বকালের সেরা পাঁচ স্ট্রাইকারের তালিকায় এ দু’জনের মধ্য থেকে বেছে নিয়েছেন শুধু একজনকে। সুয়ারেজের প্রথম পছন্দ তার বার্সেলোনা সতীর্থ মেসি।

অন্যদিকে সেরা পাঁচেও জায়গা হয়নি জুভেন্টাসের পর্তুগিজ তারকা রোনাল্ডোর। লাতিন আমেরিকার বাইরের কোনো ফুটবলারকে নিজের পছন্দের তালিকায় রাখেননি সুয়ারেজ। সেরা পাঁচে দুই আর্জেন্টাইন মেসি ও গ্যাব্রিয়েল বাতিস্তুতা, দুই ব্রাজিলীয় রোনাদো ও রোমারিওর সঙ্গে আছেন উরুগুয়ের দিয়েগো ফোরলান।

মেসিকে শীর্ষস্থানে রাখাটা সহজ বলেই মনে করেন সুয়ারেজ, ‘মেসি আমার কাছে নাম্বার ওয়ান। সে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। এটা আমার জন্য সহজ সিদ্ধান্ত।’ সুয়ারেজের কাছে দ্বিতীয় সেরা স্ট্রাইকার আর্জেন্টিনা জাতীয় দলে মেসিরই পূর্বসূরি বাতিস্তুতা, ‘আমি যখন ছোট ছিলাম, তখন সে আমার সেরা ফুটবলার ছিল। সে আসলে নয় নম্বর জার্সির খুবই ভালো ফুটবলার এবং ফ্রিকিকের জন্য অতুলনীয়। আমি তার খেলা দারুণ উপভোগ করতাম। সব সময় দলের জন্য খেলত বাতিস্তুতা।’

তৃতীয় সেরা স্বদেশি ফোরলান সম্পর্কে সুয়ারেজ বলেন, ‘আমার ক্যারিয়ারে দেখা, অন্যতম সেরা ফুটবলার ফোরলান। আমি তার সঙ্গে খেলেছি, সে সত্যিকারে সেরা স্ট্রাইকার। সে দলের জন্যই খেলত। সে এমন একজন স্ট্রাইকার যে গোল করতে ভালোবাসত।’ চতুর্থ সেরা স্ট্রাইকার হিসেবে সুয়ারেজের পছন্দ রোনালদো।

ব্রাজিলীয় কিংবদন্তি সম্পর্কে মজা করে সুয়ারেজ বলেন, ‘সে পেটুক, প্রথম রোনালদো! ব্রাজিলের রোনালদো। সে সত্যিই অসাধারণ। সে খুবই দ্রুত গতির ও বুদ্ধিমান। ফিনিশার হিসেবে দারুণ। তার সব কিছুই ছিল।’ শেষ পছন্দ আরেক ব্রাজিলীয় গ্রেট রোমারিওকে নিয়ে সুয়ারেজের মূল্যায়ন, ‘ফিনিশ করতে সে যতটুকু সময় নিত তা অবিশ্বাস্য।’ খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved