1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

চুলের অকাল পক্কতা রোধের জাদুকরী মাস্ক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৮০ Time View

নির্দিষ্ট বয়সের পর সবারই চুল পেকে থাকে। তবে সময়ের আগে চুল পাকা খুবই বিরক্তিকর একটি সমস্যা। যদিও এর পেছনের কারণ হচ্ছে মানসিক চাপ, পুষ্টির স্বল্পতা ইত্যাদি আরো নানান কিছু।  

এই সমস্যা রোধে কোনো প্রসাধনীর উপর ভরসা না করে, প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ভালো ফলাফল পাওয়া যায়। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে চুলের অকাল পক্কতা দূর করার প্রাকৃতিক ও কার্যকর একটি মাস্ক সম্পর্কে জানানো হয়েছে। চলুন জেনে নেয়া যাক সেই মাস্কটি সম্পর্কে-

যা যা লাগবে

আধা কাপ কারি পাতা গুঁড়া, দুই টেবিল চামচ আমলকীর গুঁড়া, এক টেবিল চামচ নারকেল তেল, এক টেবিল চামচ ক্যাস্টর তেল।

 তৈরি ও ব্যবহার পদ্ধতি

একটা পাত্রে নারকেল ও ক্যাস্টর তেল গরম করে নিন। এক মিনিট পরে চুলা বন্ধ করে গরম তেলে কারি পাতা গুঁড়া ও আমলকীর গুঁড়া মেশান। মিশ্রণটি ঠাণ্ডা হয়ে আসলে তা মাথার ত্বক ও চুলে মালিশ করে ব্যবহার করুন। দুই ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। কন্ডিশনার ব্যবহার করুন।

উপকারিতা

> চুল মসৃণ ও ঘন রাখতে ক্যাস্টর তেল খুব ভালো কাজ করে। এছাড়াও চুল পাকা রোধে এটা কার্যকর।

> কারি পাতা চুলের গোড়া শক্ত করে ও চুলের রঙ গাঢ় করতে সহায়তা করে।

> নারকেল তেল চুলের আর্দ্রতা রক্ষা করে ও চুলের স্বাস্থ্য সুরক্ষিত রাখে।

> আমলকীর গুঁড়া চুলে পুষ্টি যোগায় ও চুল পাকা রোধে সহায়তা করে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved