
অন্তরা বিশ্বাস
মোনালিসার আসল নাম অন্তরা বিশ্বাস। সোশ্যাল মিডিয়াও বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করে প্রায়ই পারদ চড়ান মোনালিসা। কিন্তু এখন করোনার মোকাবিলার জন্য বন্ধ সমস্ত কিছুই। ঘরবন্দি হয়েছেন প্রত্যেকেই। এই সময়ে বাঙালির ঝুমা বৌদির দিন কীভাবে কাটছে?

স্বামী বিক্রান্ত সিংহের সঙ্গে অস্তরা বিশ্বাস
বাড়িতে স্বামী বিক্রান্ত সিংহ রাজপুতের সঙ্গেই দিন কাটাচ্ছেন মোনালিসা। ইনস্টাগ্রামে বিভিন্ন টিকটক ভিডিও পোস্ট করছেন বিক্রান্তের সঙ্গে। তার সঙ্গে নিজেরও নানা মেজাজের ছবি তিনি তুলে ধরছেন সোশ্যাল মিডিয়ায়। কখনো নিজের বাড়ির জানলার পাশে, কখনো ড্রইং রুমের নানা ছবি পোস্ট করছেন তিনি।
অলস দিন যাপন থেকে নিয়মিত শরীর চর্চা, সেই ছবিগুলিও দিচ্ছেন মোনালিসা। কখনো তাকে শাড়িতে দেখা যাচ্ছে আবার কখনো বা দেখা গিয়েছে পশ্চিমী পোশাকে।
অন্তরা ওরফে মোনালিসার জন্ম এক বাঙালি পরিবারে। বেশ কিছু হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।