1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

অভিনেত্রী নওশাবার মামলায় আপিল বিভাগের ‘নো অর্ডার’

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ১০৯ Time View
অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। ছবি: সংগৃহীত।

নিরাপদ সড়কের আন্দোলনের সময় ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রমে স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

রবিবার রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ কোনো আদেশ দেননি।

নওশাবার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, হাইকোর্ট রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন। এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগ সে আবেদনে সাড়া দেননি, নো অর্ডার দিয়েছেন।

 

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় রাজধানীর জিগাতলায় এক সংঘর্ষ হয়। এ সময় নওশাবা ফেসবুক লাইভে এসে দুই শিক্ষার্থীর মৃত্যু এবং একজনের চোখ তুলে ফেলার কথা বলেন। যা পরে গুজব হিসেবে প্রমাণিত হয়। এরপর তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করে র‌্যাব।

ওই মামলায় দুই দফায় মোট ছয়দিন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সবশেষ গত বছর কোরবানির ঈদের আগে ২১ অগাস্ট জামিন পান কাজী নওশাবা। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved