1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

ব্যবসায় মনোযোগী সুজানা

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৮০ Time View

করোনার প্রকোপ শুরুর আগে দুবাই গিয়েছিলেন তিনি। সেখানে তার পরিবার রয়েছে। দুবাইয়ে পাঁচ মাস কাটানোর পরে অবশেষে দেশে ফিরেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। দুবাই থেকেই মিডিয়া ছাড়া ঘোষণা দিয়েছিলেন এই অভিনেত্রী। ধর্মের প্রতি টান রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

মিডিয়ায় ব্যস্ততা কমিয়ে বছর তিনেক আগেই ‘সুজানাস ক্লোজেট’ নামে ফ্যাশন হাউজ তৈরি করেছিলেন এই অভিনেত্রী। সময়ের সঙ্গে নারীদের রুচিকে প্রাধান্য দিয়ে সাজানো এ ফ্যাশন হাউজটি নিয়ে এবার আরো বেশি মনোযোগী সুজানা।

মঙ্গলবার বিকেলে তারার মেলায় ‘সুজানাস ক্লোজেট’-এর নতুন শো রুমের যাত্রা শুরু হয়।

রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কের ৯৯ নাম্বার বাড়ির প্রিজম টাউয়ারের প্রথম ফ্লোরে কেক কেটে সুজানা তার পোশাকের নতুন এ শো রুম চালু করেন। এসময় উপস্থিত ছিলেন জনপ্রিয় উপস্থাপিকা শারমিন লাকী, চিত্রনায়িকা নিপুণ, অভিনেত্রী সাবিলা নূর, মডেল রিবাসহ অনেকেই।

নতুন করে ব্যবসায় মনোযোগ প্রসঙ্গে সুজানা বলেন, করোনার জন্য ব্যবসা কয়েকমাস বন্ধ ছিল। এমনকি দুই ঈদের এক্সিবিশনও হয়নি। সবকিছু কাটিয়ে আবার নতুন শো রুমে আবার ব্যবসা শুরু করছি। সবার শুভকামনা চাইছি। মানুষ দেশের বাইরে থেকে যেসব পোশাক কিনে আনে, সেগুলো পাবে আমার শো রুমে। প্রত্যেকটা পোশাকই আরামদায়ক। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved