1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

হারিকেন লরা’র তাণ্ডবে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে ট্রাম্প

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৯৭ Time View

হারিকেন লরা’র তাণ্ডবে ক্ষতিগ্রস্ত লুইজিয়ানা এবং টেক্সাস অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার ট্রাম্প ওই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

লুইজিয়ানায় সাংবাদিকদের ট্রাম্প বলেন, এই রাজ্য সম্পর্কে একটি জিনিস জানি আর সেটি হলো দ্রুত পুনর্গঠন করতে হবে। এ সময় লুইজিয়ানায় গভর্নর জন বেল এডওয়ার্ডও ট্রাম্পের সঙ্গে ছিলেন। তবে করোনা মহামারি পরিস্থিতিতে ট্রাম্প কোনো বাসিন্দাদের সঙ্গে সাক্ষাত করেননি।

এদিকে লুইজিয়ানা পরিদর্শন শেষে টেক্সাসে অরেঞ্জ শহরে যান ট্রাম্প। সেখানে তিনি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেন এবং ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করেন।

ঘণ্টায় ১৫০ মাইল বেগের ঝড়ো হাওয়া নিয়ে বৃহস্পতিবার লুইজিয়ানা এবং টেক্সাসে আঘাত হানে ৪ মাত্রার হারিকেন লরা। এতে যুক্তরাষ্ট্রের এই দুইটি অঙ্গরাজ্যে প্রায় ১৫ জন মারা গেছেন। বিদ্যুৎহীন হয়ে পড়েছে সাড়ে ছয় লাখের বেশি মানুষ। এছাড়া অনেক ঘর-বাড়ি এবং গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved