1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

জার্মানিতে ‘করোনা বিরোধী’ বিক্ষোভ, গ্রেফতার ৩০০

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৭৩ Time View

জার্মানির বার্লিনে শনিবার করোনা ভাইরাসের বিধিনিষেধের বিরুদ্ধে আন্দোলন করার সময় দেশটির পুলিশ ৩০০ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে।

বিবিসির অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, শান্তিপূর্ণ সমাবেশের জন্য প্রায় ৩৮ হাজার মানুষ অংশ নিয়েছিল। এদের মধ্যে এক র‍্যালি থেকে প্রায় ২০০ জনকে গ্রেফতার করে পুলিশ।

খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক পড়তে যে নির্দেশনা দেয়া হয়েছিল তা পালনে ব্যর্থ হয়েছে।

কর্তৃপক্ষ এসব বিক্ষোভকারীদের ‘ডানপন্থী আন্দোলনকারী’ হিসেবে অভিযুক্ত করেছে। তাদের ভাষ্য, বিক্ষোভকারীরা পাথর ও বোতল নিক্ষেপ করেছে।

খবরে বলা হয়েছে, ব্রান্ডেনবারগ গেটের কাছে প্রায় ১৮ হাজার বিক্ষোভকারী জড়ো হয়। বিক্ষোভকারীকে সরে যেতে বলা হয়, তবে তারা পাথর ও বোতল ছুঁড়লে পুলিশ ২০০ জনকে গ্রেফতার করে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বারবার অনুরোধ করা সত্ত্বেও বিক্ষোভকারীরা নূন্যতম সামাজিক দূরত্ব মানে নি। বার্লিন পুলিশ এক টুইট বার্তায় জানায়, দুর্ভাগ্যবশত, এছাড়া আমাদের কোন উপায় নেই।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা জার্মান পতাকা নাড়িয়ে মার্কেল বিরোধী স্লোগান দিচ্ছিল।

ওই বিক্ষোভে অংশ নেওয়া স্টিফান (৪৩) বলেন, আমি উগ্র ডানপন্থী সমর্থক নই, আমাদের মৌলিক স্বাধীনতা রক্ষার জন্য এখানে এসেছি।

ক্রিস্টিনা (২২) নামে আরেক বিক্ষোভকারী বলেন, আমাদের সাবধান হতে হবে! করোনা ভাইরাস সংকট হোক বা না হোক, আমাদের অবশ্যই মৌলিক স্বাধীনতা রক্ষা করতে হবে।

এদিকে জার্মানি ছাড়াও ইউরোপের অন্যান্য শহরেও করোনা বিরোধী বিক্ষোভ হচ্ছে । এদের অনেকের অভিযোগ, করোনাভাইরাস ধাপ্পাবাজি। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved