1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

যেভাবে বাড়িতে বসেই তৈরি করবেন মজাদার চকলেট স্পঞ্জ কেক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৯৮ Time View

 

মানুষের মনের সঙ্গে চকোলেটের একটা অদ্ভুত সংযোগ রয়েছে। মাঝেমাঝে মন ভালো রাখার দাওয়াই হিসেবে ব্যবহৃত হয় চকোলেট। এমনকী অ্যান্টিডিপ্রেশনের দাওয়াই হিসেবেও অগ্রাধিকার পায় চকোলেট। নতুন বন্ধুত্ব থেকে পুরনো সম্পর্ক… শুরু কিন্তু সেই চকোলেটের হাত ধরেই। তাই আজ প্রাইম টাইম প্রেসের পাঠকদের জন্য আমরা নিয়ে হাজির হয়েছি কীভাবে বাড়িতে বসেই তৈরি করা যাবে মজাদার চকলেট স্পঞ্জ কেক (২ পাউন্ডের জন্য)। নিচে রেসিপির বিস্তারিত তথ্য দেওয়া হলো-

 

উপকরণ:

১. ময়দা- ১২০গ্রাম ( ময়দা চেলে নিয়ে আলতো করে মাপা- ১কাপ)
২. কোকো পাউডার – ৩০ গ্রাম(৫টেবিল চামচ)
৩. লবণ – ১/৪ চা চামচ
৪. বেকিং পাউডার – ১ চা চামচ
৫. ডিম – ৪টি( সাথে আরও ২টা ডিমের কুসুম)
৬. চিনি – ১২০ গ্রাম (১/২ কাপ+ ১টেবিল চামচ)
৭. ভ্যানিলা – ১ চা চামচ
৮. সয়াবিন তেল – ১২০ মি.লি (১/২কাপ)

 

প্রনালী:

ওভেন ১৬০ ডিগ্রি সেলসিয়াসে ৫মিনিটের জন্য প্রিহিট করতে হবে অথবা চুলায় বেক করতে চায়লে ১টি বড় হাড়িতে এক ইঞ্চি পরিমান উচু করে বালি দিয়ে সমান ভাবে বিছিয়ে দিতে হবে। এর উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। তারপর পাত্রের ঢাকনা ভালো ভাবে লাগিয়ে দিতে হবে। ঢাকনার ভেতরে কোন ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে যাতে বাইরের বাতাস ভিতরে ঢুকতে না পারে আর ভিতরের তাপ বাইরে বের হতে না পারে । তারপর পাত্রটি চুলায় বসিয়ে মিডিয়াম আচে ৫ মিনিটের জন্য প্রি-হিট করে নিতে হবে ।

এবার ময়দা, কোকো পাউডার, লবণ, বেকিং পাউডার সব একসাথে চেলে নিতে হবে ।

এখন অন্য একটি শুকনা পাত্রে ৪টি ডিম, ২টি কুসুম এবং ১২০গ্রাম চিনি মিশিয়ে মিডিয়াম স্পিডে বিট করতে হবে। বিট করতে করতে ডিম চিনির মিশ্রণটি পরিমানে কয়েকগুন বেড়ে যাবে। মিশ্রণটি বিট করতে করতে রিবন স্টেজ পর্যন্ত পৌছাতে হবে( রিবন স্টেজ হচ্ছে আপনি কিছু মিশ্রণ বিটারের হ্যান্ডেল দিয়ে উঠিয়ে ৪ লেখার চেষ্টা করবেন, এই ৪ লেখাটি যদি ৮-১০ সেকেন্ড স্থায়ি হয় অর্থাৎ না মুছে যায় তাহলে বুঝতে হবে মিশ্রণটি ঠিক হয়েছে, তানাহলে আরও কিছুক্ষণ বিট করতে হবে)। এখন ১ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর ১/২ কাপ তেল আস্তে আস্তে মিশাতে হবে আর লো স্পিডে বিট করতে হবে ২০ সেকেন্ড এর মতো । তেল দেওয়ার পরে অভার বিট করা যাবেনা, মিশে গেলেই বিট করা বন্ধ করে দিতে হবে।

এবার শুকনো উপকরণ গুলো আস্তে আস্তে চেলে মিশ্রণটির সাথে মেশাতে হবে, এই কাজটি খুবই আস্তে আস্তে করতে হবে যাতে ডিমের ফোমটি নষ্ট না হয়। শুকনো উপকরণ গুলো ২-৩ বারে মেশাতে হবে, একবারে মিশানো যাবে না। এপর্যায়ে কোনভাবেই বিটার ব্যবহার করা  যাবেনা।

খেয়াল রাখতে হবে যেন ময়দার মিশ্রণটি ডিমের ফোমের সাথে ভালো ভাবে মিশে যায়। তবে বেশি মেশালে ডিমের ফোমটি নষ্ট হয়ে যাবে। তখন কেকটি তেমন ফুলবেনা।

এবার ৬ ইঞ্চির দুইটা কেক প্যানে সয়াবিন তেল দিয়ে মেখে নিতে হবে। এবার প্যানের ভিতর কাগজ কেটে বসিয়ে দিতে হবে। এর মধ্যে কেকের মিশ্রণটি সমানভাবে ঢেলে দিয়ে ১৬০ ডিগ্রি সেলসিয়াস এ ২০-২৫ মিনিটের জন্য বেক করতে হবে।

অথবা চুলায় বেক করতে চায়লে ৫ মিনিট প্রি-হিটেড করার পাত্রে কেক প্যান বসিয়ে দিতে হবে। এক্ষেত্রে চুলার আচ একদম কমিয়ে দিতে হবে। অল্প তাপে কেকটি বেক করতে হবে ৩০-৩৫ মিনিট। ৩৫মিনিট পরে টুথ পিক দিয়ে দেখে নিতে হবে কেকটি হয়েছে কিনা। কেকটি হয়ে গেলে বের করে আনমোল্ড করে নিতে হবে। তারপর কেকটি ঠান্ডা হলে পছন্দ মতো ক্রিম দিয়ে ডিজাইন করা যাবে।

লেখক- জলি প্রধান, স্বত্বাধিকারী: বেক এন্ড কো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved