1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

শাহরুখের ছবির নায়িকা হচ্ছেন আলিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৮১ Time View

‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে আলিয়া ভাটকে। এবার শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস নারীকেন্দ্রীক একটি সিনেমা নির্মাণ করছেন। এতে নায়িকা চরিত্রে অভিনয় করবেন আলিয়া ভাট। 

এরই মধ্যে এই অভিনেত্রী সিনেমার চিত্রনাট্যের কিছু অংশ শুনেছেন এবং তার এটি পছন্দও হয়েছে। সিনেমাটিতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তবে এখনো চুক্তিপত্রে স্বাক্ষর করেননি।

এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, রেড চিলিস এন্টারটেইনমেন্টের বেশ কয়েকটি প্রজেক্টের মধ্যে একটি নারীকেন্দ্রীক সিনেমাও রয়েছে। আলিয়া অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন। আগামী মাসে তিনি চূড়ান্ত চিত্রনাট্য শুনবেন এবং চুক্তিপত্রে স্বাক্ষর করবেন।

সিনেমাটি কে পরিচালনা করবেন সেটিও এখনো চূড়ান্ত হয়নি। আলিয়া বর্তমানে ‘সড়ক টু’ সিনেমার মুক্তি নিয়ে ব্যস্ত রয়েছেন। এছাড়া এসএস রাজামৌলি পরিচালিত ‘ট্রিপল আর’, আয়ান মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ এবং সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমায় অভিনয় করবেন আলিয়া।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved