1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

রংপুর মেডিকেলের সভাপতি হলেন সাদ এরশাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ১১৪ Time View

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন রংপুর সদর আসনের এমপি ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাহগীর আল মাহি সাদ এরশাদ।

বিরোধীদলীয় হুইপ জাপা নেতা মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দিয়ে সাদ এরশাদ নতুন সভাপতি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

১৩ মে ২০১৫ সালে জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে স্থানীয় সংসদ সদস্য হিসেবে এমপি রাহগীর আল মাহি সাদ এরশাদকে এ পদে মনোনয়ন প্রদান করা হয়।

জানা গেছে, রংপুর সদর আসনের সংসদ সদস্য হিসেবে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি মৃত্যুবরণ করার পর রংপুর সদর আসন শূন্য হয়ে যাওয়ায় গঙ্গাচড়ার সাংসদ মসিউর রহমান রাঙ্গাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেয়া হয়েছিল। এবার তা পুনরায় পরিবর্তন করা হল। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved