1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

প্রভাসের নায়িকা হতে চাই: কিয়ারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৮৭ Time View

ভারতের দক্ষিণের জনপ্রিয় তারকা প্রভাস ‘বাহুবলি’ সিনেমার পর এখন শীর্ষ তারকাদের একজন। প্রযোজকরা ও নির্মাতারাও তাকে নিয়ে এখন বড় বাজেটের সিনেমা ছাড়া চিন্তা করছেন না। যদিও শেষ সিনেমা ‘সাহো’ দিয়ে তার ‘বাহুবলি’র ইমেজ ধরে রাখতে পারেননি।

সিনেমার বাজেট নিয়ে যতটা আলোচনা হয়, সিনেমার নির্মাণ নিয়ে মুক্তির পর বেশ সমালোচনাও তৈরি হয়। কারণ বর্তমানে দক্ষিণি ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন এই নায়ক। তার পরবর্তী সিনেমা ‘আদিপুরুষ’। নির্মাণ করবেন ওম রাউত। রামায়ণ অবলম্বনে নির্মিত সিনেমাটিতে রাম চরিত্রে অভিনয় করবেন প্রভাস। সিনেমাটিতে নায়িকা অর্থাত্ সীতা চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে চলছে জল্পনা।

প্রাথমিকভাবে জানা যায়, ‘আদিপুরুষ’ সিনেমায় সীতা চরিত্রে অভিনয় করবেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী কীর্তি সুরেশ। কিন্তু নতুন করে গুঞ্জন উঠেছে, চরিত্রটিতে অভিনয় করবেন কিয়ারা আদভানি।

‘আদিপুরুষ’ প্রযোজনা করছে টি-সিরিজ। এর আগে প্রযোজনা প্রতিষ্ঠানটির ‘কবির সিং’ সিনেমায় অভিনয় করেছেন কিয়ারা। প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শুরুতে কীর্তি সুরেশের কথা ভাবলেও এখন কিয়ারাকে চাইছেন নির্মাতারা। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

প্রভাস ছাড়াও ‘আদিপুরুষ’ সিনেমায় অভিনয় করবেন সাইফ আলী খান। কিয়ারা বলেন, ‘এ নিয়ে এখনো কোনো কথা আমার সঙ্গে হয়নি। এমন হলে সেটি খুশির খবর। কারণ প্রভাসের নায়িকা হতে চাই। এমনকিছু হলে খুশি হবো। কিন্তু খুশি হবার মত কোনো কথা এখনো হয়নি।’ খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved