1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

কোয়ারেন্টাইন না মানায় পুলিশের জেরার মুখে মালয়েশিয়ান মন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৭২ Time View

করোনা মহামারি পরিস্থিতিতে বিদেশ ভ্রমণ শেষে দেশে ফিরে কোয়ারেন্টাইনের নিয়ম না মানায় মালয়েশিয়ার বৃক্ষরোপণ শিল্প ও পণ্যমন্ত্রী মো. খাইরুদ্দিন আমান রাজালিকে জিজ্ঞাসাবাদ করবে দেশটির পুলিশ। বুধবার তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ব্যবসায়িক সফর শেষে গত ৭ জুলাই তুরস্ক থেকে মালয়েশিয়া ফেরেন মন্ত্রী খাইরুদ্দিন আমান। তবে ফেরার পর কোয়ারেন্টাইন নির্দেশনা ভঙ্গ করায় এক হাজার রিঙ্গিত বা ২৪০ ডলার জরিমানা করা হয় তাকে। । জানা গেছে, শুধু কোয়ারেন্টাইন নিয়মই ভঙ্গ করেননি রাজালি। তিনি এমন সময় মালয়েশিয়া ছেড়েছিলেন যখন দেশটির থেকে বের হওয়া নিষেধ ছিল। এ নিয়ে ইতোমধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে মালয়েশিয়ানদের মধ্যে।

গত জুলাইয়ে ভারত থেকে মালয়েশিয়ায় ফেরার পর কোয়ারেন্টাইন নিয়ম না মানায় এক ব্যক্তিকে পাঁচ মাসের কারাদণ্ড এবং ১২ হাজার রিঙ্গিত বা ২ হাজার ৮৮০ ডলার জরিমানা করা হয়েছিলো। এছাড়া কোয়ারেন্টাইনের নিয়ম ভঙ্গ করে বাইরে দুপুরের খাবার খাওয়ায় ৭২ বছর বয়সী এক বৃদ্ধাকে এক দিনের কারাদণ্ড এবং ৮ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছিলো। খবর ইত্তেফাক। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved