সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে ২৫০ গ্রাম গাঁজাসহ মো: শাহিন(৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোজ শুক্রবার(৬ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চাঁদপুর জেলার উত্তর মতলবের উত্তরকান্দির মৃত সিরাজের সন্তান।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে এক অভিযানের মাধ্যমে গাঁজাসহ মো: শাহিনকে ২নং ঢাকেশ্বরী থেকে আটক করি। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন।