1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

রণবীর সিংকে বিয়ে করার কারণ জানালেন দীপিকা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৮০ Time View

দীর্ঘ সাত বছর প্রেম করার পর বিয়ে করেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এর আগে রণবীর কাপুর, সিদ্ধার্থ মালিয়া, যুবরাজ সিং, নিহার পান্ডের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল দীপিকার। তবে এই চার সম্পর্কের কোনো সম্পর্কই বেশি দিন টেকেনি। কিন্তু রণবীর সিংয়ের ক্ষেত্রে বদলে গেছে সব।

তবে রণবীর সিংয়ের মধ্যে এমন কি পেলেন দীপিকা এমন প্রশ্ন আসাটাই স্বাভাবিক। যদিও এ প্রশ্নের উত্তর স্পষ্ট করেছেন দীপিকা নিজেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপিকার একটি পুরনো ইন্টারভিউয়ের ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতেই সব খুলে বলেন দীপিকা। আর দীপিকার জবাবে তার ভক্তরাও বেশ খুশি।

দীপিকা বলেন, রণবীর সবার থেকে আলাদা। ওকে বিয়ে করার অনেকগুলো কারণ আছে। ও জানে অপর ব্যক্তিকে কিভাবে সম্মান করতে হয়। ও আমার কাজ, টাকা সব কিছুকে সম্মান করে। আজ হয়তো রণবীর নাম করেছে। কিন্তু সাত বছর আগে যখন আমি ওকে ডেট করতাম, তখন ওর কিছুই ছিল না। কিন্তু সে সময় আমি জনপ্রিয় অভিনেত্রী। তখন থেকেই দেখেছি ও আমায় এবং আমার কাজকে কতটা সম্মান করেছে।

দীপিকা আরো বলেন, ওর কাজ নেই, আমার কাজ আছে। কিন্তু তাতেও বিন্দু মাত্র জেলাস নয়। বরং প্রতি মুহূর্তে আমায় উৎসাহিত করেছে সে। এমনকি বিয়ের পর আমি অনেক সময় অনেকদিন যাবত বাড়িতে থাকিনি। সে সময়ও আমাকে সাপোর্ট করেছে রণবীর। রণবীরের মতো ভাল মানুষ হয় না। তাই আমি ওকেই বিয়ে করেছি।

উল্লেখ্য, বিয়ের সময় দীপিকা সিঁদুর পরে ছিলেন বলে রণবীরও নিজের সিঁথিতে সিঁদুর এঁকেছিলেন। তাছাড়া ভিড়ের মাঝে দুই হাতে আগলেছেন দীপিকাকে। দুইজনই তাদের দাম্পত্য জীবন নিয়ে বেশ আনন্দিত। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved