1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

জাতিসংঘে ইরানের ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে: রুহানি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৭৮ Time View
ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি।সংগৃহীত, ফাইল ছবি

জাতিসংঘে ইরানের ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, নিরাপত্তা পরিষদে তেহরানের বিরুদ্ধে প্রস্তাব পাশে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার মধ্য দিয়ে বিশাল এ বিজয় অর্জিত হয়েছে। খবর পার্স টুডের

সোমবার ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন রুহানি। সেখানেই তিনি বিশ্বমঞ্চে মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে নিজ দেশের এমন বিশাল বিজয়ের কথা তুলে ধরেন। হাসান রুহানি বলেন, গত কয়েক বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই বার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অপমানিত হয়েছেন।

তিনি বলেন, ‘২০১৮ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। তখন আমি নিজেও নিউ ইয়র্কে উপস্থিত ছিলাম। ট্রাম্পের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ বৈঠকে নিরাপত্তা পরিষদের ১৪টি সদস্য দেশ ইরান সম্পর্কে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি প্রত্যাখ্যান করে।’

হাসান রুহানি বলেন, ‘নিরাপত্তা পরিষদের ইতিহাসে আর একটি উদাহরণও খুঁজে পাওয়া যাবে না, যেখানে পরিষদের ১৪টি সদস্য দেশ যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির বিরোধিতা করেছে।’

গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের লক্ষ্যে ওয়াশিংটন যে প্রস্তাব উত্থাপন করেছিল তা পাশ হয়নি। প্রস্তাবটির পক্ষে যুক্তরাষ্ট্র ও ডোমিনিকান রিপাবলিক ভোট দেয়। তবে চীন ও রাশিয়া এর বিপক্ষে ভোট দেয়। নিরাপত্তা পরিষদের বাকি ১১ স্থায়ী ও অস্থায়ী দেশ ভোটদানে বিরত থাকে। ইরানের প্রেসিডেন্ট জাতিসংঘের ঐ ভোটাভুটির কথা উল্লেখ করে বলেন, ‘এটি আমাদের জন্য একটি বিশাল রাজনৈতিক ও ঐতিহাসিক বিজয়।’ খবর ইত্তেফাক। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved