1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

বধূ বেশে ধরা দিলেন অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ১০৯ Time View

ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অনেক ছবিতে, উপহার দিয়েছেন দর্শকপ্রিয় সিনেমা। মাঝে শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে আবারো বিয়ের পিড়িঁতে বসবেন বলে জানান তিনি। এর মাঝেই বধূ বেশে ধরা দিলেন অপু বিশ্বাস। 

তবে বধূ বেশে ধরা দিলেও অপু বিশ্বাস বিয়ের পিড়িঁতে বসছেন না। বরং একটি বিউটি পার্লারের ফটোশুট করতেই এমনটা সেজেছেন তিনি। জানা যায় ড্রিমস হেয়ার অ্যান্ড বিউটি পার্লারের জন্য এমন ফটোশুট করেছেন তিনি।

জানা গেছে, গেল ১৩ আগস্ট কনে সাজতে রাজধানীর ধানমন্ডি এলাকার ড্রিমস হেয়ার অ্যান্ড বিউটি পার্লারে হাজির হয়েছিলেন অপু। সেখানে গিয়ে তিনি কনে সাজেন। এর মাধ্যমে প্রায় ছয় মাস পর তিনি কাজে ফিরলেন।

এ বিষয়ে  অপু বিশ্বাস বলেন, ড্রিমস হেয়ার অ্যান্ড বিউটি পার্লারের ফটোশুট করতে কনে সাজতে হয়েছে।

অন্যদিকে এই ফটোশুটের মাধ্যমে কাজে ফিরলেন ফ্যাশন ডিজাইনার গৌতম সাহা। তিনিও দীর্ঘদিন ঘরবন্দী ছিলেন। গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটটি করেন মো. ফাহিম ইসলাম দ্বীপ।

ঢাকাই সিনেমার ‘বিউটিকুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে অপুর বিপরীতে প্রথমবার কাজ করেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। সিনেমা হল খুললেই এটি মুক্তি দেয়া হবে বলে জানা যায়। এছাড়া ওপার বাংলায় ‘শটকার্ট’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। এটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved