1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

‘আশীর্বাদ’ এর জন্য আশীর্বাদ চাইলেন অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৮১ Time View
ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত।

অনেকদিন ক্যামেরার বাহিরে থাকার পরে আবারো ফিরলেন তিনি। নতুন একটি সিনেমায় স্বাক্ষর করেছেন এই নায়িকা। সিনেমার নাম ‘আশীবাদ’। সিনেমা শুরু করার আগে সবার কাছে আশীবার্দও চেয়েছেন অপু বিশ্বাস। 

সোমবার (১৭ আগস্ট) রাত ১২:০৮ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এই তথ্য জানান তিনি।

সেখানে অপু বিশ্বাস লিখেন, ‘আশীর্বাদ’ সিনেমার জন্য সবার আশীর্বাদ চাই। রোববার (১৬ আগস্ট) বিকেলে হোটেল সোনারগাঁওয়ে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সিনেমাটি প্রযোজনা ও কাহিনী এবং চিত্রনাট্যের কাজও করেছেন জেনিফার ফেরদৌস। সংলাপের জন্য প্রস্তুত আব্দুল্লাহ জহির বাবু।

অপু বিশ্বাস জানান, অনেক ভালো লাগছে নতুন সিনেমায় কাজের সুযোগ পেয়ে। লকডাউনের পর আবারো যে কাজে ফিরতে পারবো সেটা কখনো ভাবিনি। নতুন সিনেমায় কাজ করছি দর্শকরা সব সময় যেভাবে আমার পাশে ছিলেন আশা রাখছি এভাবেই সব সময় পাশে থাকবেন। আমরা প্রযোজক বলতে সব সময় মনে করি একজন পুরুষকে। কিন্তু আমার সিনেমার প্রযোজক কোনো পুরুষ নয়, তিনি একজন নারী। তার নাম জেনিফার ফেরদৌস। এটা খুব ভালো লাগছে নারীরা সিনেমায় প্রযোজনা করছেন। প্রযোজক যে পুরুষ হতে হবে এই ধারাটা পরিবর্তন এসেছে সেটাও ভালো লাগছে, যে আমার সিনেমার প্রযোজক একজন নারী।

শুরুতে অনেক নাম শোনা গেলেও অবশেষে অপু বিশ্বাসকে চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে চূড়ান্ত ভাবে ‘আশীর্বাদ’ এর অভিনেত্রী নিশ্চিত করলেন প্রযোজক জেনিফার ফেরদৌস।

২০১৯-২০ সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ১৬টি চলচ্চিত্রকে অনুদান দেয়া হয়েছে তারমধ্যে ‘আশীর্বাদ’ একটি। অনুদানের এই চলচ্চিত্রটি নির্মাণ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। চলচ্চিত্র অনুদান পাওয়ার পর থেকেই আলোচনায় আসে ‘আশীর্বাদ’ চলচ্চিত্রের অভিনেতা- অভিনেত্রী নিয়ে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved