ডায়াবেটিস, কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত ‘ইত্যাদি’ দিয়ে পরিচিত পাওয়া কণ্ঠশিল্পী আকবর। হঠাৎ করে আবারো অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এমনটাই জানান তার স্ত্রী কানিজ ফাতেমা।
তিনি বলেন- টানা ১৫ দিন ধরে শুধু চিড়া, পানি আর সেলাইন পান করে বেঁচে আছে। ভাত খেতেই পারছে না। দু’একবার খেলেও সঙ্গে সঙ্গেই বমি করেছেন। অবস্থা মোটেও ভালো না। যত সময় যাচ্ছে, অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। কোমর থেকে শরীরের নিচ পর্যন্ত অবশ হয়ে আছে এই গায়কের।
আকবরের স্ত্রী কানিজ ফাতেমা বলেন, হানিফ সংকেত’র (স্যার) সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথমে পিজিতে নেয়ার কথা বললেও পরবর্তীতে আবার মানা করেন। কারণ, সেখানে করোনা রোগী সংখ্যা অনেক বেশি। এত সমস্যা মধ্যে শুধু পিজি নয়, কোনো হাসপাতালে নেয়াই ঠিক হবে না।
কানিজ ফাতেমা আরো বললেন, এখন আর মানুষের কাছে হাত পাততে ইচ্ছে করছে না। প্রধানমন্ত্রী আমাদের ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন। এখন আমরা চাইছি সঞ্চয়পত্র ভাঙিয়ে চিকিৎসা করাতে। মানুষ আর কত দিন আমাদের সহায়তা দেবে। প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া টাকা একসঙ্গে পেলে ভালোমতো চিকিৎসা করাতে পারবো। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।