1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

বাইডেন জিতলে মার্কিনিদের চীনা ভাষা শিখতে হবে: ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৮০ Time View
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেন জিতলে মার্কিনিদের চীনের ভাষা শিখতে হবে। মঙ্গলবার এক রেডিওকে দেওয়া সাক্ষাত্কারে প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বললেও এবার চীনের তেমন সমালোচনা করেননি। খবর সিএনএনের

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প হারেন তাহলে চীন যুক্তরাষ্ট্রকে নিজের মনে করবে। মার্কিনিদের চীনের ভাষা শিখতে হবে। ট্রাম্প এবার উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন এবং হংকং ইস্যুতে চীনের সমালোচনা করেননি। প্রেসিডেন্ট ট্রাম্প ফক্স স্পোর্ট রেডিওকে বলেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক ছিল। তিনি চীনের সঙ্গে প্রথম ধাপের বাণিজ্য চুক্তির উল্লেখ করে বলেন, তাকে আমি পছন্দ করি, কিন্তু এখন আর আমি তেমনটা মনে করি না।

এদিকে ট্রাম্প কোভিড-১৯-এর সম্ভাব্য টিকার ১০ কোটি ডোজ তৈরির জন্য একটি আমেরিকান বায়োটেকনলজি কোম্পানির সঙ্গে ফেডারেল সরকারের চুক্তির কথা ঘোষণা করেছেন। এ নিয়ে পরীক্ষা চলাকালীন মডার্না নামের কোম্পানিটি এ টিকা তৈরি করবে। মঙ্গলবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এ টিকার ডোজগুলোর মালিক হবে ফেডারেল সরকার, আমরা এগুলো কিনছি। যুক্তরাষ্ট্রে সম্ভাব্য তিন রকমের টিকা এখন মানুষের ওপর পরীক্ষার জন্য প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে। স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার বলেছেন, ট্রাম্প প্রশাসনের এই সর্বসাম্প্রতিক পদক্ষেপ এই সম্ভাবনা বাড়িয়ে তুলেছে যে যুক্তরাষ্ট্রে ২০২১ সাল নাগাদ অন্তত একটি কার্যকর এবং নিরাপদ টিকা পাওয়া যাবে। প্রেসিডেন্ট নিজেও এই আশাবাদ ব্যক্ত করেছেন যে, নভেম্বরের প্রথম দিকে প্রেসিডেন্ট নির্বাচনের আগেই করোনা ভাইরাসের টিকা পাওয়া যাবে। খবর ইত্তেফাক। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved