1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

জমজ নবজাতক নিয়ে খোশমেজাজে অঙ্কিতা লোখাণ্ডে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৮৩ Time View

ভারতের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বেশ বিমর্ষই থেকেছেন তার প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখাণ্ডে। নানা পোস্টের মাধ্যমে প্রয়াত অভিনেতাকে স্মরণ করেছেন তিনি। কিন্তু সোমবার অন্য মুডে ধরা দিলেন তিনি। দুই হাতে দুই নবজাতককে ধরে হাসিমুখে ছবি পোস্ট করেছেন তিনি।

জানা গিয়েছে, এই নবজাতক অঙ্কিতার হবে স্বামী ভিকি জৈনের ভাগ্নে-ভাগ্নি। যদিও তার করা পোস্টে সেই উল্লেখ নেই। কিন্তু ভিকি-সহ তার জামাইবাবু অভিষেক শ্রীবাস্তব, বর্ষা ও রেসু জৈনকে পোস্টে ট্যাগ করেছেন অঙ্কিতা।

তিনি লিখেছেন, ‘আমাদের পরিবার বাড়লো। নতুন সদস্যদের উপস্থিতিতে নতুনভাবে জীবন শুরু হলো। স্বাগতম আবীর ও আবীরা।’

বেশ কিছু বছর ধরে বিলাসপুরের উদ্যোগপতি ভিকি জৈনের সঙ্গে সম্পর্কে আছেন অঙ্কিতা লোখাণ্ডে। মুম্বাই টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এই স্বীকারোক্তি করেছেন তিনি। তিনি বলেছেন, ‘হ্যাঁ আমরা সম্পর্কে আছি। এই সম্পর্কের ভবিষ্যত কী, সময় হলেই জানতে পারবেন। তবে ভিকি খুব ভালো মানুষ।’ খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved