1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

ইয়েমেনে সৌদি জোটের হামলায় ৯ শিশু নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৮৭ Time View

ইয়েমেনের উত্তরাঞ্চলে বিমান হামলায় কমপক্ষে ৯ শিশু নিহত হয়েছে। দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত আল জাওয়াফ প্রদেশে চলতি মাসের মধ্যে এটি তৃতীয় হামলা বলে জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন। 

দেশটিতে নিয়োজিত জাতিসংঘের মানবিক সমন্বয়ক লিস গ্র্যান্ডে শুক্রবার এক বিবৃতিতে বলেন, এদিন রাস্তা দিয়ে পার হওয়ার সময় বিমান হামলায় আহতদের মধ্যে বেশির ভাগই শিশু ও মহিলা ছিল। তিনি বলেন, এ ধরনের ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি আমাদের দারুণভাবে ব্যথিত করেছে। মূলত হুতি বিদ্রোহীরাই ঐ অঞ্চলটির নিয়ন্ত্রণে রয়েছে। সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন জোট ইয়েমেনের সরকারের সমর্থনে ঐ হামলা চালিয়েছে। পরপর ছয়টি বিমান হামলার ঘটনা সেদিন ঘটে।

এর আগে প্রাথমিক গণনায় নারী ও শিশুসহ ২০ জন নিহত হয়েছিল বলে দাবি করা হয়। বেশ কয়েক বছর ধরে এই সামরিক জোট হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এর আগেও তারা স্কুল, হাসপাতাল, বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা চালিয়ে বহু লোককে হতাহত করেছেন। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved