1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

ব্যান হওয়ার কয়েক ঘণ্টা পরেই ‘নোবেল ম্যান’ ব্যাক

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৮৫ Time View

আলোচিত কণ্ঠশিল্পী মঈনুল আহসান নোবেলের ‘নোবেল ম্যান’ নামের ইউটিউব চ্যানেলটি ব্যান করা হয়েছে। সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ‘ওএলডি ম্যাক্সট্যান’ এর রিপোর্টের ভিত্তিতে নোবলের ইউটিউব চ্যানেলটি বন্ধ করেছে ইউটিউব কর্তৃপক্ষ।

বিষয়টি নিজেরাই স্বীকার করে শুক্রবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে ওএলডি ম্যাক্সট্যান। নিজেদের ফেসবুক পোস্টের মাধ্যমে তারা জানায়, সারেগামাপা খ্যাত গায়ক ‘মঈনুল আহসান নোবেল’ ওরফে Noble Man এর 1.4M Subscribers এর ইউটিউব চ্যানেল আমাদের গ্রুপের পক্ষ থেকে রিমুভ করা হল।

এরপর থেকে ইউটিউবে ‘নোবেল ম্যান’ নামের চ্যানেলটি খুঁজে পাওয়া যায়নি।

অবশেষে হাসি ফুটল নোবেলের চোখেমুখে। কয়েক ঘণ্টার ব্যবধানে নিজের চ্যানেলটি ফিরে পেলেন নোবেল। সে কথাও জানিয়েছে ‘ওএলডি ম্যাক্সট্যান’।

এ বিষয়ে ফেসবুকে এক স্ট্যাটাসে সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠানটি নোবেলকে একরকম হুঁশিয়ারি দিয়েছে।

প্রতিষ্ঠানটি লিখেছে, ইউটিউব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নোবেল তার চ্যানেল ফিরিয়ে এনেছে। এতে কষ্ট পাওয়ার কিছুই নেই, চ্যানেল একবার ব্যাক করলে আরো একশ বার রিমুভ করতে পারব আমরা! আবারো আপডেট শীঘ্রই আসবে।

বাংলাদেশি যুবক নোবেল কলকাতার জি বাংলায় গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। কিন্তু পরবর্তীতে তার বিরুদ্ধে অশ্লীলতা, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, কপিরাইট আইন ভঙ্গসহ নানা অভিযোগ ওঠে।

সর্বশেষ ‘বাংলা মিলবে কবে’ গানের গীতিকার ও সুরকার সৈকত চট্টোপাধ্যায়ের সঙ্গে লিখিত চুক্তি ছাড়াই গানটি ইউটিউবে প্রকাশ করেন নোবেল। এরপরেই তার বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ উঠে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved