1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

লাইফ সাপোর্টে কিংবদন্তী সুরকার আলাউদ্দিন আলী

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৮৩ Time View

দেশের কিংবদন্তী গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী লাইফ সাপোর্টে। ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতালে বর্তমানে তার দেখভালের জন্য সার্বক্ষণিক রয়েছেন তার স্ত্রী ফারজানা আলীসহ তার অন্যান্য সন্তানেরা। শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে আজ শনিবার ভোর পৌনে পাঁচটায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা খারাপ হলে কিছুক্ষণ পর তাঁকে লাইফ সাপোর্টে দেওয়া হয়।

আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা আলী ইত্তেফাককে জানান, ‘উনার অবস্থা খারাপ হলে আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়ে হাসপাতালে আনার ব্যবস্থা করি। আসার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দেখা গেল অক্সিজেন মাত্রা খুব কম। তীব্র শ্বাসকষ্ট হচ্ছে। এমন অবস্থায় দ্রুত তাঁকে ভেন্টিলেটরে ব্যবস্থায় নেওয়া হয়। তবে এখনো রক্তচাপ, হৃৎস্পন্দন স্বাভাবিক না। ফুসফুসের একটা অংশ পুরোপুরি নিমোনিক। সব মিলিয়ে বলা যায়, উনার অবস্থা মোটেও ভালো না। আগামী ২৪ ঘণ্টা তাঁর জন্য খুব ঝুঁকিপূর্ণ।’ আলাউদ্দিন আলী ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যায় ভুগছেন। ২০১৫ সালের ৩ জুলাই আলাউদ্দিন আলীকে ব্যাংকক নেওয়া হয়েছিল। সেখানে পরীক্ষার পর জানা যায়, তাঁর ফুসফুসে একটি টিউমার রয়েছে। এরপর তাঁর অন্যান্য শারীরিক সমস্যার পাশাপাশি ক্যানসারের চিকিৎসাও চলছিল।

এদিকে আলাউদ্দিন আলীর কন্যা জনপ্রিয় কণ্ঠশিল্পী আলিফ আলাউদ্দিন বলেন,‘বাবার অবস্থা আজ সত্যিই সংকটাপন্ন। আপনারা সবাই বাবার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, আলাউদ্দিন আলী বাংলা গান, বিশেষ করে বাংলা চলচ্চিত্রে অসংখ্য শ্রোতাপ্রিয় গান তৈরি করেছেন। তিনি একই সঙ্গে সুরকার, সংগীত পরিচালক, বেহালাবাদক ও গীতিকার। গান লিখে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। গুণী এই মানুষের জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বাঁশবাড়ি গ্রামে। তাঁর বাবা ওস্তাদ জাদব আলী। মায়ের নাম জোহরা খাতুন।

দেড় বছর বয়সে পরিবারের সঙ্গে ঢাকার মতিঝিলের এজিবি কলোনিতে চলে আসেন আলাউদ্দিন আলী। তিন ভাই ও দুই বোনের সঙ্গে সেই কলোনিতেই বড় হন এই গুণী শিল্পী। সংগীতে প্রথম হাতেখড়ি ছোট চাচা সাদেক আলীর কাছে। পরে ১৯৬৮ সালে বাদ্যযন্ত্রশিল্পী হিসেবে চলচ্চিত্রজগতে পা রাখেন। শুরুটা শহীদ আলতাফ মাহমুদের সহযোগী হিসেবে, পরে প্রখ্যাত সুরকার আনোয়ার পারভেজের সঙ্গে কাজ করেন দীর্ঘদিন।

দেশ বরেণ্য এই সঙ্গীতজ্ঞের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তার পরিবার। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved