1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

লেবাননে নিহত বেড়ে ১৫৪, সরকার বিরোধী ক্ষোভ বাড়ছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ২৫২ Time View

লেবাননের রাজধানী বৈরুতে গত মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫৪ জনে দাঁড়িয়েছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা এনএনএ স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

এছাড়া ভয়াবহ ওই বিস্ফোরণে আহত ৫ হাজারের বেশি জন। এদের মধ্যে ১২০ জনের অবস্থান গুরুতর। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ওই ঘটনার পর থেকে দেশটির জনগণের মধ্যে সরকারবিরোধী ক্ষোভ বাড়ছে। লেবাননের জনগণ জানাচ্ছে, সরকারের অবহেলার কারণে এই দুর্ঘটনা।

এতে দেশটির জনগণের মধ্যে শোকের ছায়া নেমে আসলেও সেই শোক বর্তমানে সরকারে বিরুদ্ধে ক্ষোভে পরিণত হচ্ছে।

ইতোমধ্যে গত বৃহস্পতিবার রাজধানী বৈরুতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।

এর আগে গত মঙ্গলবার এক বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেছেন, বৈরুতের একটি গুদামে প্রায় ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ ছিল এবং তাই বিস্ফোরিত হয়েছে। বিবিসি, রয়টার্স, ইত্তেফাক

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved