1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

বন্যার্তদের জন্য ব্যয় হবে ‘আগস্ট ১৯৭৫’ সিনেমার অর্থ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৯৫ Time View

আসছে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে ভয়াল ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে ‘আগস্ট ১৯৭৫’ সিনেমা। এই সিনেমা থেকে আয়ের অর্থ বন্যার্তদের মাঝে ব্যয় করা হবে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিনেমাটির প্রযোজক।

করোনার কারণে দীর্ঘদিন ধরে সিনেমা হল বন্ধ। সিনেমাটি চলতি মাসেই মুক্তি দেয়ার পরিকল্পনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। সংবাদ সম্মেলনে সিনেমাটি প্রদর্শনের জন্য বন্ধ থাকা সিনেমা হল খুলে দেয়ার জন্য সংশ্লিষ্টদের কাছে অনুরোধ জানিয়েছে প্রযোজক।

বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত এই সিনেমার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনেমাটির চিত্রনাট্যকার ও পরিচালক সেলিম খান, প্রযোজক আফছার উদ্দিন ভূঁইয়া, কাজী মিজানুর রহমান, নাসির উদ্দিন, পরিচালক সমিতির উপ মহাসচিব শাহীন সুমন, অঞ্জনা, ডিপজল, রুবেল, জায়েদ খান, অভিনেতা আনিসুর রহমান মিলনসহ শিল্পী সমিতির আরো কয়েকজন নেতা।

চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় সংবাদ সম্মেলনে বিশেষভাবে জানানো হয়, ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রের মাধ্যমে আয়ের যাবতীয় অর্থ বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্টে প্রদান করা হবে। পাশাপাশি বন্যা দুর্গতদের সাহায্যার্থেও ব্যয় করা হবে।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তৌকির আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাসুমা রহমান নাবিলা, ফজলুর রহমান বাবু, তানভীন সুইটি, আনিসুর রহমান মিলন, তাসকিন রহমান ও মাজনুন মিজানসহ অনেকে।

ইমন সাহার সুর-সংগীতে চলচ্চিত্রটির একটি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। সুমন কল্যাণের সুর ও সংগীতে অন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved