1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

করোনা আক্রান্ত দিশা পাটানির বাবা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৭৬ Time View

বলিউডের এই সময়ের অভিনেত্রী দিশা পাটানির বাবা জগদীশ সিং পাটানি করোনা আক্রান্ত হয়েছেন। তিনি ভারতের উত্তরপ্রদেশের বিদ্যুৎ বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তা। একটি ট্রান্সফরমার কেলেঙ্কারির তদন্ত করতে সম্প্রতি লাখনৌ থেকে বরেলিতে যান। সেখানেই করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানতে পারেন।

বরেলির অতিরিক্ত সিএমও অশোক কুমার জানিয়েছেন, জগদীশ সিংয়ের সঙ্গে আরো দুজন কর্মকর্তা কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন। এরপর জেলার প্রধান ইঞ্জিয়ারিং অফিস ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হয়েছে বলে খবর প্রকাশ করে ইন্ডিয়াটিভিনিউজ।

যদিও টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাবার করোনায় আক্রান্ত হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন দিশা। এক বিবৃতিতে এই অভিনেত্রী জানিয়েছেন, তার বাবা সম্পূর্ণ সুস্থ। পাশাপাশি এ ধরনের ভুল তথ্য না ছড়ানোর অনুরোধ করেন তিনি।

দিশা পাটানি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মালাং’। সামনে সালমান খানের সঙ্গে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমার দুটি গান ও কিছু দৃশ্যের শুটিং এখনো বাকি। এছাড়া একতা কাপুর প্রযোজিত ‘কেটিনা’ সিনেমায় অভিনয় করছেন দিশা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved