1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

আবারো বলিউডে আত্মহত্যা করলেন অভিনেতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ১০৭ Time View

সুশান্তের পরে বলিউডে আবার আত্মহত্যা করলেন অভিনেতা। ‘কহানি ঘর ঘর কি’ বা ‘কিউকি সাস ভি কভি বহু থি’ বা সমসাময়িক ধারাবাহিক ‘ইয়ে রিস্তা হ্যায় প্যার কে’-র অভিনেতা সমীর শর্মা আত্মহত্যা করেছেন। 

পুলিশ জানিয়েছে, ৪৪ বছর বয়সি এই অভিনেতার দেহ তার বাড়ির রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনি আত্মহত্যা করেছেন। যদিও তার কাছ থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

গত ফেব্রুয়ারি থেকে সমীর যে অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেছিলেন সেই অ্যাপার্টমেন্টের গার্ড বুধবার রাতে টহল দিতে গিয়ে অভিনেতার মৃতদেহ দেখতে পান। তিনি আশপাশের লোকজনকে ঘটনার কথা জানান। খবর পেয়ে মুম্বইয়ের মালাড অঞ্চল থেকে পুলিশ এসে সমীরের দেহ নিয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনি সম্ভবত দু’দিন আগেই মারা গিয়েছেন।

গত ২৭ জুলাই ইনস্টাগ্রামে সমীর লিখেছিলেন, আমি আমার চিতা তৈরি করেছি। সেই চিতার আগুনে আমি এবার ঘুমাবো। আমি স্বপ্ন থেকে জেগে গিয়েছি। আমার স্বপ্ন চলে গিয়েছে। আমার স্বপ্ন ফুরিয়ে গিয়েছে।

মৃত্যুর আগে কি এই লেখার মাধ্যমে কোনো বার্তা দিতে চেয়েছিলেন তিনি? সুশান্ত সিং রাজপুতের পরে সমীরের এই আকস্মিক মৃত্যুর ঘটনায় হতবাক বলিউড। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved