রাফিয়াত রশিদ মিথিলা এবং সুজিত মুখার্জি। দুইজনে দু’দেশের নাগরিক হলেও মন কিন্তু তাদের এক জায়গাতের আবদ্ধ। কেননা ২০১৯ সালের শেষে তারা ভালবেসে বিয়ে করেছেন। এরপরে নিজেদের পেশাগত কারণে বেশিদিন একসঙ্গে থাকা না হলেও তাদের প্রেমের উষ্ণতা বেশ ভালই টের পাওয়া যায়।
কখনো সৃজিত দু’লাইনের কবিতা লিখে মিথিলার প্রতি তার ভালবাসার কথা জানান দেয় আবার কখনো বা মিথিলা এমনটা করেন। তবে তাদের বিয়ের আগেও যে নিজেদের প্রেমে মগ্ন ছিলেন তারা সে কথা আর বলার অপেক্ষা রাথে না।
মিথিলা শিক্ষাজীবন শেষে ব্র্যাকে একজন গবেষক হিসাবে যোগদান করেন। এরপর তিনি আমেরিকায় গিয়ে মিনিয়াপোলিস পাবলিক স্কুল ডিসট্রিক্টে কাজ করেন। এক বছর সেখানে থাকার পর তিনি বাংলাদেশে ফিরে এসে স্কলাস্টিকায় হাই স্কুলে কাজ শুরু করেন। পরে নর্দান বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবেও কর্মরত ছিলেন। অভিনয়েও সমানভাবে কুড়িয়েছেন সুনাম।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেন মিথিলা। হাসিমাখা ওই ছবিতে কারো কমেন্ট করার উপায় নেই। কেননা মিথিলা আগেই ওই রাস্তাটা বন্ধ করে দিয়েছেন। তবে তার কিছু অনুসারী ছবিটির স্কিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। যেখানে একজন কমেন্ট করেন, যে হাসির পাগল সৃজিত।
আর এতেই বুঝার আর বাকি রইলো না, কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি যে মিথিলার হাসি দেখেই তার প্রেমে পড়েছিলেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।