1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

এখনো পপির শরীর দুর্বল, নেই মুখে রুচি

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৮৩ Time View

জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। গত মাসের (জুলাই) ২২ তারিখে করোনা আক্রান্ত হন তিনি। এরপর থেকেই গ্রামের বাড়িতে অবস্থান করছেন পপি। করোনা হওয়ার পর থেকে চিকিৎসকের পরামর্শে চলছেন এই নায়িকা।

তবে বর্তমানে পপির শরীরে করোনা উপসর্গ (কাশি, জ্বর, শ্বাসকষ্ট) কমে এসেছে। আগে এসব উপসর্গ থাকলে ঈদের পর থেকে অনেকটা ভালো আছেন পপি।

সোমবার (৩ আগস্ট) একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে পপি নিজেই জানান, এখন তার শরীরে আগের মতো উপসর্গগুলো নেই। ঈদের দিন থেকে শ্বাসকষ্ট অনুভব করছেন না। তবে শরীর দুর্বল এবং মুখে রুচি নেই। কোনোকিছুর স্বাদ-গন্ধ পাচ্ছেন না। এছাড়া আর কোনো সমস্যা নেই।

পপি বলেন, শুরুতে ভেবেছিলাম মরেই যাবো। ভয়ে মাঝেমধ্যে ভেঙে পড়তাম। পরেই সবার মানসিক সাপোর্ট মনোবল শক্ত করে সার্বক্ষণিক চিকিৎসকের পরামর্শ মেনে ঔষধ নিয়েছি। মানুষের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে উঠছি।

আরো জানা গেছে, আগামী ৬ আগস্ট আবার নিজের করোনা টেস্ট করাবেন অভিনেত্রী।

ভক্ত ও শুভাকাঙ্খীদের কাছে দোয়া চেয়ে পপি বলেন, সবাই আমার ও পরিবারেরজন্য দোয়া করবেন। করোনার পাশাপাশি সারাদেশে বন্যা দেখা দিয়েছে, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা যেন করোনা ও বন্যা মোকাবিলা করে আবারো স্বাভাবিক জীবনে ফিরতে পারি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved