1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

এবার রণবীর নারীদের রক্ষাকর্তা ‘জয়েশভাই’ রূপে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ১১০ Time View
‘জয়েশভাই’ রূপে ধরা দিলেন রণবীর সিং। ছবি: সংগৃহীত।

আপাতত ‘হরিয়ানা হ্যারিকেন’ কপিল দেবের ভূমিকায় ‘৮৩’ নিয়ে ব্যস্ত রণবীর সিং। তার মাঝেই ধরা দিলেন ‘জয়েশভাই’রূপে। রণবীরের আগামী ছবি ‘জয়েশভাই জোরদার’। আর সেই সিনেমাতে তাকে দেখতে কেমন লাগবে তা প্রকাশ্যে এলো। ছবিটি পরিচালনা করছেন নবাগত দিব্যাং ঠক্কর।

একেবারে সাদাসিধে ছেলে, পেটেন্ট গোঁফ! নেপথ্যে ঘোমটা টানা মহিলা ব্রিগেড। পোস্টারে এমনভাবে রণবীরকে দেখে আদৌ আন্দাজ করা দায় যে ‘জয়েশভাই’ আদতে করতে কী চাইছেন! তবে এই পোস্টারেই রণবীরের চরিত্রের ইঙ্গিত মিললো। নারীদের রক্ষাকর্তা জয়েশভাই। তিনি এমন একজন যুবক যিনি কিনা সমাজের সব কাজে নারী-পুরুষের সমানাধিকারে বিশ্বাস রাখেন। তবে মহিলাদের বিপদে-আপদে উদ্ধারকর্তা হিসেবে রণবীরের ভূমিকা কীরকম থাকে গল্পের টুইস্ট সেখানেই। সেই সঙ্গে রয়েছে কমেডির ছোঁয়া। জয়েশভাইয়ের চরিত্রের জন্য নাকি কয়েক কিলো ওজন ঝরাতে হয়েছে রণবীরকে।

অভিনেতার কথায়, এরকম চরিত্রে এই প্রথম দর্শকরা দেখতে পাবেন আমাকে। জয়েশভাই অনেকটা চার্লি চ্যাপলিনের মতোই নিজের দুঃখ নিয়ে মজাও করতে পারে। রণবীরের নায়িকা হিসেবে এই ছবিতে দেখা যাবে শালিনী পাণ্ডেকে।

রণবীর সিংহের ঝুলিতে এখন নেহাত ছবির সংখ্যা কম নয়। একের পর এক মোটা বাজেটের ছবি। সঞ্জয় লীলা বনশালি, জোয়া আখতার, কবীর খানের মতো প্রথম সারির পরিচালকদের পছন্দের পয়লা নম্বরে তিনি। তবে, কেরিয়ারের মধ্যগগনে এসেও নতুন পরিচালকের সঙ্গে কাজ করার ঝুঁকি নিচ্ছেন রণবীর। আর ‘না’ করার কোনও পথই নেই। কারণ, ছবির প্রস্তাব এসেছে তার মেন্টর হাউস যশ রাজ ফিল্মসের তরফে। যশ রাজ ফিল্মসের ব্যানারে নতুন ছবি ‘জয়েশভাই জোরদার’-এর মুখ্য ভূমিকায় থাকছেন রণবীর সিং। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved