1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

রুহানি-এরদোয়ানের ঈদের শুভেচ্ছা বিনিময়

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২০
  • ৬৮ Time View

টেলিফোনালাপে শুক্রবার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িব এরদোয়ান। এছাড়া এসময় এই দুই নেতা অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

রুহানি তুরস্কের সরকার ও জনগণকে কুরবানির ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এ পর্যন্ত করোনাভাইরাস মোকাবিলায় দু’দেশ পরস্পরের পাশে ছিল এবং সামনের দিনগুলিতে দ্বিপক্ষীয় সহযোগিতা এই প্রাণঘাতী রোগ মোকাবিলায় উল্লেখযোগ্য সাফল্য বয়ে আনবে।

তিনি আরও বলেন, এ অঞ্চলের সবগুলো দেশের মধ্য সহযোগিতার মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

এদিকে এরদোয়ান টেলিফোনালাপে এরদোয়ান ইরানের সরকার ও জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেছেন, এই ঈদ গোটা মুসলিম বিশ্বে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে।

পাশাপাশি এরদোয়ান করোনাভাইরাস মোকাবিলায় ইরানের সরকার ও জনগণের ঐকান্তিক প্রচেষ্টা ও সাফল্যের ভুয়সী প্রশংসা করেন। খবর ইত্তেফাক। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved