1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরানো হয়েছে প্রায় ১ লাখ লোককে

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০১৯
  • ১১১ Time View

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ অঞ্চলে গতকাল শুক্রবার( ১১ অক্টোবর) ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় প্রায় এক লাখ লোককে সরিয়ে নেয়া হয়েছে। ভয়ানক এই দাবানলে অনেক অবকাঠামো ভস্মীভূত হয়েছে। এদিকে দাবানল নিয়ন্ত্রণে আনতে কয়েকদিন লাগতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে।

দমকল কর্মকর্তারা গণমাধ্যমে জানান, গতকাল শুক্রবার ১১ অক্টোবর সন্ধ্যা নাগাদ ভয়াবহ এ দাবানল লস অ্যাঞ্জেলস কেন্দ্রের প্রায় ২০ কিলোমিটার উত্তরে অবস্থিত সান ফার্নান্ডো ভ্যালীর বিভিন্ন এলাকার সাত হাজার ৫৪২ একর ভূমি গ্রাস করে ফেলে। তারা আরো জানান, দাবানলে কমপক্ষে ৩১ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা একেবারে পুড়ে গেছে।

 

দমকল কর্মকর্তারা জানান, পোর্টার র‌্যাঞ্চ এলাকায় নিজের বাড়ির আগুন নেভানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ৫০ বয়সের এক ব্যক্তি মারা গেছে। বৃহস্পতিবার রাতে সিলমার নগরীতে আগুন ছড়িয়ে পড়ার পর তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে এ দাবানলের কারণ জানা যায়নি।

সূত্র: এএফপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved