1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

বিএনপি স্বাধীনতা বিরোধী চক্রের অংশ: ডা. দীপু মনি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ৯৬ Time View
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি।

বেগম খালেদা জিয়ার জামিন শুনানির সময় আদালতে বিএনপির হট্টগোল সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিএনপি যে স্বাধীনতা বিরোধী চক্রের অংশ, সেটি তারা তাদের আচরণ দিয়ে প্রমাণ করেছে।’ শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপির জন্য এই ধরণের আচরণ কোনো নতুন ঘটনা নয়। বিএনপি এর আগেও আদালত প্রাঙ্গণের ভিতরে মিছিল করা থেকে শুরু করে তৎকালীন বিচারপতির দরজায় লাথি মেরেছিলো।’

তিনি আরও বলেন, ‘বিএনপি তাদের আচার আচরণ সব সময়ই প্রকাশ করেছে। তারা বাংলাদেশের সংসদ ও আইন বিশ্বাস করে না। তারা সংসদকে তোয়াক্কা করে না। বৃহস্পতিবারের ঘটনাটিও আমি মনে করি ভিন্ন কিছু করেনি। সর্বোচ্চ আদালতে বিএনপির এই ধরনের ন্যক্কারজনক ঘটনা সারাদেশের মানুষের কাছে ফুটে উঠেছে।’

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নইম পাটওয়ারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী আরো কয়েকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved