1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের পুত্রের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৮৭ Time View

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পুত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সংঘাতপূর্ণ সিরিয়া সরকারের তহবিল বন্ধের প্রচেষ্টা জোরদারে বুধবার এমন পদক্ষেপ নেয় দেশটি।

মার্কিন পররাষ্ট্র বিভাগ জানায়, ১৮ বছর বয়সী হাফিজ আল-আসাদ যুক্তরাষ্ট্রে ভ্রমণের বা সম্পদ রাখার অনুমতি পাবে না। তার দাদার পর তার ওপর এ ধরণের নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা জানান, বাশার আল-আসাদের পরিবারের বিদেশে কার্যক্রম চালানো থেকে হাফিজকে বিরত রাখতে তার পরিবারের একমাত্র প্রাপ্ত বয়স্ক পুত্রের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বাশার আল-আসাদ ও তার স্ত্রী আসমার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে বলেন, বাশার আল-আসাদ এবং তার সরকারের নৃশংসতার জন্য দায়ীদের আটকানোর আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ভয়াবহ যুদ্ধের অবসানে আসাদের এখন আর প্রয়োজন নেই।

গত জুনে কার্যকর করা যুক্তরাষ্ট্র আইন কায়েসার অ্যাক্টের আওতায় এ পদক্ষেপ ছিল দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা আরোপের অংশ। আর এই আইনের লক্ষ্য হচ্ছে আসাদ সরকারের সাথে কখনো সম্পর্ক স্বাভাবিক না করা। নয় বছরের ভয়াবহ যুদ্ধের পর এমন এক সময় এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো যখন আসাদ সরকার সিরিয়ার অধিকাংশ অঞ্চলে নির্বাচনে ফের জয়লাভ করে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved