1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

আসামের বানভাসিদের জন্য অর্থসাহায্য পাঠালেন নিক-প্রিয়াঙ্কা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ১০১ Time View
অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও তার স্বামী মার্কিন গায়ক নিক জোনাস। ছবিঃ সংগৃহীত।

আসামের বন্যায় অর্থসাহায্য পাঠালেন এক সময় রাজ্যের প্রাক্তন পর্যটন দূত প্রিয়াঙ্কা চোপড়া এবং তার স্বামী নিক জোনাস। সেই সঙ্গে বাকিদের অসমের বন্যাকবলিত মানুষ ও বানভাসি কাজিরাঙার পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রিয়াঙ্কা।

টুইটারে তিনি লেখেন, বিশ্ব যখন করোনা অতিমারির সঙ্গে লড়ছে তখনই অসমকে একইসঙ্গে লড়তে হচ্ছে ভয়াবহ বন্যার সঙ্গে। সেই বন্যায় বহু মানুষ ও পশুর মৃত্যু হয়েছে। ক্ষতির পরিমাণ বিশাল। বিশ্বের অন্যতম সেরা অরণ্য কাজিরাঙাও জলে ডুবে গিয়েছে। অসমের এখন সকলের সাহায্য খুব দরকার।

অসমে এখন ২২টি জেলা বন্যা কবলিত। বানভাসি ২২ লক্ষ ৩৪ হাজার মানুষ। বন্যায় মারা গিয়েছেন ১০৩ জন। ২৫৯টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় ৪৬ হাজার মানুষ। কাজিরাঙার ২২৩টি বন শিবিরের মধ্যে ৬২টি জলমগ্ন। ১৪টি গন্ডার, ৯৮টি হগ ডিয়ার-সহ ১৩২টি পশুর মৃত্যু হয়েছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা, ইত্তেফাক।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved