1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

বর্তমান সৌদি যুবরাজ সালমানের হাতে সাবেক যুবরাজের প্রাণহানির শঙ্কা ইউরোপীয় পার্লামেন্টের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ১৩৬ Time View
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত

সৌদি কারাগারে আটক দেশটির সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের শারিরীক অবস্থার অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্ট। সেইসঙ্গে ইউরোপীয় পার্লামেন্ট আশঙ্কা প্রকাশ করে বলেছে, বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাতে সাবেক যুবরাজের মৃত্যু হতে পারে।

ওই পার্লামেন্টের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানিয়েছে, প্রাপ্ত তথ্যপ্রমাণ বলছে সৌদি কারাগারে আটক মোহাম্মাদ বিন নায়েফের শারিরীক অবস্থা ভালো নয়। আমরা সৌদি যুবরাজের প্রতি এই আহ্বান জানাবো যে, তিনি যেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ওপর দমনপীড়ন চালানো বন্ধ করেন।’

প্রায় চারমাস আগে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ বিন সালমান তার চাচা আহমাদ বিন আব্দুলআজিজ ও চাচাতো ভাই মোহাম্মদ বিন নায়েফের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাদেরকে আটক করে কারাগারে রেখেছেন।

সৌদি রাজা সালমান ২০১৭ সালে মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে নিজের ছেলে মোহাম্মদ বিন সালমানকে যুবরাজের আসনে বসান। এর পর থেকে বিন নায়েফকে আর জনসমক্ষে দেখা যায়নি। বিভিন্ন সূত্রের খবর, তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকে তিনি তার প্রতিদ্বন্দ্বীদের গুম করেছেন, কারাগারে আটক রেখেছেন বা হত্যা করেছেন এমন খবর বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এসেছে। পার্স টুডে, আল জাজিরা, ইত্তেফাক।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved