1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

ভারতে কুকুরকে ধর্ষণ, গ্রেফতার ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৬৭ Time View
ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের থানেতে রাস্তার একটি কুকুরকে ধর্ষণের অভিযোগে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, মঙ্গলবার বিকালে থানের ওয়েগল এস্টেট এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, ওই এলাকার একদল পশুপ্রেমী রাস্তার কুকুরদের খাওয়ার পৌঁছে দেওয়ার কাজ করছিল। সেখানেই হঠাৎ ফুট ব্রিজের তলা থেকে তারা একটি কুকুরের তীব্র আর্তনাদের শব্দ শুনতে পান। পেয়ে ছুটে গিয়ে দেখেন, ওই ব্যক্তি ধর্ষণ করছে কুকুরটিকে। লোকজন জড় হয়ে যাওয়ায় অভিযুক্ত পালাতে চেষ্টা করে। কিন্তু তাকে ধরে ফেলেন ওই পশুপ্রেমী দলের সদস্যরা। আহত কুকুরটিকেও উদ্ধার করা হয়।

পশুপ্রেমী সংগঠনের সদস্য অদিতি নায়ার অভিযোগ করেন, স্থানীয় থানা প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে। প্রথম থেকেই তারা বিশেষ পাত্তা দেয়নি ঘটনার। তারপর পুলিশ কমিশনারকে পুরো বিষয়টি জানানো হয়। তিনি স্থানীয় থানাকে ফোন করে দ্রুত কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। সেই মতো কাজ শুরু করে স্থানীয় থানা। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ওই ব্যক্তির বাড়ি ওই এলাকাতেই। বিভিন্ন দিন মজুরের কাজ করে সে উপার্জন করে। ঘটনার দোষ সে স্বীকার করেছেন। ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা ও ১১এ সেকশনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার তদন্ত গুরুত্ব দিয়ে করা হবে বলেও ভারতীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved