1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন অভিযোগ করবে প্রতিনিধি পরিষদ: ন্যান্সি পেলোসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ৭৯ Time View
মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটিক স্পিকার ন্যান্সি পেলোসি। ছবি: ওয়াশিংটন পোস্ট।

মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটিক স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে হাউস অব রিপ্রেজেনটেটিভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন অভিযোগ দায়ের করবে। হাউসের তদন্ত কমিটি ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের শুনানি রিপোর্ট পেশ করার পরদিন বৃহস্পতিবার এ মন্তব্য করলেন ন্যান্সি পেলোসি। খবর বিবিসি’র।

এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে উদ্দেশ্য করে পেলোসি বলেন, ‘এটা পরিষ্কার যে, প্রেসিডেন্ট তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর তদন্তের ঘোষণার বিনিময়ে সামরিক সহায়তা এবং ওভাল অফিসের একটি গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করার মাধ্যমে তার রাজনৈতিক স্বার্থ হাসিল করতে ক্ষমতার অপব্যবহার করেছিলেন।’

এর আগে পেলোসি ডেমোক্র্যাটদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকে ট্রাম্পের অভিশংসন ইস্যুতে আইনপ্রণেতাদের মতামত জানতে তিনি জিজ্ঞেস করেন, ‘আপনারা সবাই তৈরি’। উত্তরে সবাই ‘হ্যাঁ’ রবে সাড়া দেন।

ডেমোক্র্যাটিক স্পিকারের এমন বক্তব্যের কিছুক্ষণ আগে এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আপনি যদি আমাকে অভিশংসন করতে চান তাহলে তাড়াতাড়ি করুন, যাতে সিনেটে ন্যায় বিচার হয় এবং আমাদের দেশ আবারও আগের লক্ষ্যে ফিরে আসতে পারে।’

পেলোসির বক্তব্যের পর হোয়াইট হাউসের প্রেস সচিব স্টেফানি গ্রিশাম বলেন, ‘আমরা আশা করছি সিনেটে সুষ্ঠু বিচার হবে।’

 

বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের তদন্ত কমিটি ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের শুনানি রিপোর্ট পেশ করে জানায়, প্রেসিডেন্টকে অভিশংসন করার মতো যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ তাদের হাতে রয়েছে।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের মূল কারণ, তার বিরুদ্ধে অভিযোগ উঠে তিনি সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর চাপ প্রয়োগ করেছিলেন। বাইডেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved